রক্ষীকোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়?
ক. পানি পত্ররন্ধ্রে
খ. কাণ্ডরোমে
গ. গ্রন্থিরোমে
ঘ. মূলরোমে
উত্তর: পানি পত্ররন্ধ্রে
ব্যাখ্যা: পানি পত্ররন্ধ্রে রক্ষীকোষের উপস্থিতি লক্ষ করা যায়। পানিরন্ধ্র বা হাইডাথোড: পানি-পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচন্ড গরমের দিনে পানির ফোঁটার সারি দেখে এ অঙ্গের অবস্থান জানা যায়। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্র পথকে পানি-পত্ররন্ধ্র বলে। অন্যভাবে, পানির বহিঃক্ষরণকারী ছিদ্রপথই হলো হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র। এর শীর্ষে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। রন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম [গণিত] । এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষপ্রান্ত অবস্থিত। মূলজ চাপে পানি ট্রাকিডের শেষপ্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্রপথে জমা হয়। ভোরে এসব জল বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় এবং সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয় বলে তা দেখা যায় না। হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে নিস্রাবণ বা পানি নির্গমন বা গাটেশন [গণিত] বলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
রক্ষীকোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়?
- ক.পানি পত্ররন্ধ্রে
- খ.কাণ্ডরোমে
- গ.গ্রন্থিরোমে
- ঘ.মূলরোমে
উত্তর