মূলের পরিবহন কলাগুচ্ছ কী প্রকৃতির?
ক. সমপার্শ্বীয়
খ. কেন্দ্রিক
গ. সমদ্বিপার্শ্বীয়
ঘ. অরীয়
উত্তর: অরীয়
ব্যাখ্যা: অরীয় (Radial): যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং জাইলেম বান্ডল ও ফ্লোয়েম বান্ডল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা সাধারণত ৫ এর কম থাকে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা সাধারণত ৬ এর অধিক। অর্থাৎ সকল আবৃতবীজী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
মূলের পরিবহন কলাগুচ্ছ কী প্রকৃতির?
- ক.সমপার্শ্বীয়
- খ.কেন্দ্রিক
- গ.সমদ্বিপার্শ্বীয়
- ঘ.অরীয়
উত্তর