অধঃত্বকের নিচ থেকে অন্তঃত্বক পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কী?
ক. পরিচক্র
খ. কর্টেক্স
গ. মজ্জা
ঘ. মজ্জারশ্মি
উত্তর: কর্টেক্স
ব্যাখ্যা: অধঃত্বকের নিচ হতে আরম্ভ করে অন্তঃত্বকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। এটি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত এবং বহু স্তরবিশিষ্ট। পাশাপাশি কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। অনেক। সময় অন্যান্য টিস্যুও বিক্ষিপ্তভাবে এই অংশে দেখা যায়। মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয়। কাণ্ডের কর্টেক্স কয়েকস্তর বিশিষ্ট হয়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ