শেয়ারFacebookWhatsApp

ফাতেমি কারা? ব্যাখ্যা করো।

উত্তর: ইসলামের চতুর্থ খলিফা ও মুহাম্মদ (স)-এর জামাতা হযরত আলী (রা) ও নবিকন্যা ফাতিমা (রা)-এর বংশধররা ইসলামের ইতিহাসে ফাতেমি নামে পরিচিত। ফাতেমি খিলাফত ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সপ্তম ইমামে বিশ্বাসী শিয়া মতাবলম্বী ইসমাঈলীদের সহায়তায় উত্তর আফ্রিকায় ওবায়দুল্লাহ আল মাহদীর নেতৃত্বে ৯০৯ খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়।

HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত · সৃজনশীল

ফাতেমি কারা? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে উসমান যে রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন দিনে দিনে তার উত্তরসূরিদের হাতে তা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। এই বংশের সুলতান ২য় মুহাম্মদ বায়জান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেন এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করেন।

Rajshahi · 2018

উত্তর

মিসর বিজয়ী ফাতেমি সেনাপতির নাম জওহর।

উত্তর

ইসলামের চতুর্থ খলিফা ও মুহাম্মদ (স)-এর জামাতা হযরত আলী (রা) ও নবিকন্যা ফাতিমা (রা)-এর বংশধররা ইসলামের ইতিহাসে ফাতেমি নামে পরিচিত। ফাতেমি খিলাফত ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সপ্তম ইমামে বিশ্বাসী শিয়া মতাবলম্বী ইসমাঈলীদের সহায়তায় উত্তর আফ্রিকায় ওবায়দুল্লাহ আল মাহদীর নেতৃত্বে ৯০৯ খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকের উসমানের সাথে ফাতেমি খলিফা ওবায়দুল্লাহ আল মাহদির সাদৃশ্য রয়েছে। ওবায়দুল্লাহ আল মাহদি ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা। তিনি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় বংশের ধ্বংসস্তূপের ওপর এই খিলাফত প্রতিষ্ঠা করেন। তার পরবর্তী শাসকদের দক্ষ শাসনে এটি একটি বৃহৎ ও শক্তিশালী খিলাফতে পরিণত হয়। উদ্দীপকে বর্ণিত উসমানের কাজেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের বর্ণানুযায়ী, অটোমান সুলতান উসমান মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে তার রাজ্যের ভিত্তি স্থাপন করেন। এ রাজ্যটি পরবর্তী সময়ে তার উত্তরসূরিদের হাতে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। উসমানের মতো সাঈদ বিন হুসাইন ৯০৯ খ্রিষ্টাব্দে 'ওবায়দুল্লাহ আল মাহদি' উপাধি নিয়ে ফাতেমি বংশের গোড়াপত্তন করেন। সুদীর্ঘ দুই শতাব্দীরও অধিক সময় প্রচেষ্টার ফলে উত্তর আফ্রিকায় প্রথম শিয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় । এক্ষেত্রে শিয়া ধর্ম প্রচারক আবদুল্লাহ আশ শিয়ীর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। উত্তর আফ্রিকার সব দলপতি আল মাহদির কাছে অনুগত্যের শপথ গ্রহণ করেন। তিনি রাক্কাদায় রাজধানী স্থাপন করেন। পরবর্তী সময়ে কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে নতুন রাজধানী স্থাপন করে ফাতেমি বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হয়। খলিফা আল মুইজের রাজত্বকালে ফাতেমি খিলাফত একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। মুইজ মরোক্কো, সিসিলি, হেজাজ, সিরিয়া, মিসর প্রভৃতি অঞ্চল জয়ের মাধ্যমে সমগ্র উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফাতেমি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের উসমানের সাথে খলিফা ওবায়দুল্লাহ আল মাহদির মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের মতো ফাতেমি খলিফা আল মুইজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন- মন্তব্যটি যথার্থ। খলিফা আল মুইজ সাম্রাজ্যের সীমা পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তবে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো মিসর বিজয়। মিসর বিজয় তার জীবনের লক্ষ্য ছিল এবং মিসরকে একটি সমৃদ্ধিশালী অঞ্চলে পরিণত করাই ছিল তার স্বপ্ন। তিনি পূর্বোক্ত খলিফাদের মিসর বিজয়ের ব্যর্থতার বিষয়টি মাথায় রেখে মিসর আক্রমণ করেন এবং বিজয় করেন যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে। উদ্দীপকে বর্ণিত ২য় মুহাম্মদের কনস্ট্যান্টিনোপল বিজয়ের মধ্যে মুইজের মিসর বিজয়ের প্রতিচ্ছবি লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেন এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করেন। এ বিজয় ২য় মুহাম্মদকে ইতিহাসে বিখ্যাত করে রেখেছে। অনুরূপভাবে ফাতেমি খলিফা আল মুইজও মিসর বিজয় করে ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি ক্ষমতায় আরোহণের পর থেকেই মিসর আক্রমণের সুযোগ খুঁজতে থাকেন। অবশেষে ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসরে ভয়াবহ রাজনৈতিক গোলযোগ দেখা দিলে, সেখানকার অভিজাত শ্রেণির লোকেরা তাকে মিসর দখলের জন্য আমন্ত্রণ জানান। খলিফা এ আমন্ত্রণ গ্রহণ করে তার বিখ্যাত সেনাপতি জওহরকে বিপুলসংখ্যক সৈন্যসহ মিসর অভিযানে পাঠান। সেনাপতি জওহর বিনা বাধায় ফুস্তাত নগরী দখল করেন। জওহর মিসরে আল কাহিরা বা বিজয়িনী নামে নতুন শহরের নির্মাণ করে একে মিসরের রাজধানীতে পরিণত করেন। এ কাহিরা থেকেই কায়রো শহরের উৎপত্তি। উপরের আলোচনা থেকে বলা যায়, মিসর বিজয় ফাতেমি খিলাফতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল বিজয়ের মতো মিসর বিজয়ও খলিফা আল মুইজকে চিরস্মরণীয় করে রেখেছে।
HSCIslamic History 1st paperChapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফতRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবু আব্দুল্লাহ আফ্রিকা মহাদেশে একটি রাজবংশের শ্রেষ্ঠ শাসক তিনি বাগদাদের খলিফার অধীনতা স্বীকার না করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন। তিনি দেশ জয় করেন। তার সেনাপতি নতুন একটি শহর প্রতিষ্ঠা করে সেখানে মসজিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা এবং প্রজামঙ্গলজনক কাজ করেন।
ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা শাসকের নাম লেখ।
ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত সেনাপতির তৈরি নগরী, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমার পঠিত সেনাপতি কর্তৃক প্রতিষ্ঠিত শহর, মসজিদ ও বিশ্ববিদ্যালয় মিল রয়েছে- আলোচনা কর।
উদ্দীপকে বর্ণিত শাসকের জনকল্যাণমূলক কার্যের সঙ্গে তোমার পঠিত শাসকের জনকল্যাণমূলক কাজের কী মিল আছে?- বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউরোপে চার্লসীয় রাজবংশের গোড়াপত্তন হয়। চার্লসীয়রা ছিল রিচার্ডের অনুসারী ও অনুগামী। উত্তর ইউরোপের শাসনকর্তা ধর্মীয় প্রচারণা শুরু করলেও রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিরতাপূর্ণ।
ইব্রাহিম বিন আগলাব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর আফ্রিকায় শিয়ারা যে ধর্মীয় আন্দোলনের আশ্রয় নেয়, তা ব্যাখ্যা কর
উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তার ধর্মীয় প্রচারণার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালে রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত রাজনৈতিক পরিস্থিতি কেমন মন্তব্য কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল্লাহ বিন জুবায়ের ৯০৯ খ্রিস্টাব্দে জয়নগরে ধর্মভিত্তিক একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এ বংশকে কণ্টকমুক্ত করার জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সকলকে হত্যা করেন। সুদীর্ঘ ২৬ বছরের রাজত্বকালে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজ প্রতিষ্ঠিত বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
ফাতেমি বংশের সর্বশেষ শাসক কে?
দারুল হিকমা কী?
উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মোহরগঞ্জে শাহী বংশের ধ্বংসস্তূপের ওপর সরকার বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সরকার বংশীয় ১৪ জন শাসকের মধ্যে জনাব রেহমান সরকার উদাসীন শাসক হিসেবে এলাকায় পরিচিত। তবে জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে তার ভূমিকা প্রাচ্যের খলিফা আল- মামুনের কৃতিত্বের সাথে তুলনার দাবি রাখে।
মিশরে আইয়ুবি বংশ প্রতিষ্ঠিত হয় কখন?
ইতিহাসে 'আলাবি' নামে পরিচিত কারা?
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে?
জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি। ৭৪৯ খ্রিষ্টাব্দের ৯ মার্চ তিনি খোরাসানের রাজধানী মার্ভে বিদ্রোহ ঘোষণা করে খোরাসান দখল করে তিনি সেখানে আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে উমাইয়া শাসক ইয়াজিদকে পরাজিত করে তিনি কুফা দখল করেন। ৭৪৯ খ্রিস্টাব্দের ২৯ নভেম্বর। তিনি আবুল আব্বাসকে কৃষ্ণবস্ত্রে আচ্ছাদন করে কুফার মসজিদে এনে তাকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তবে এ সেনাপতি করুণ মৃত্যুর শিকার হয়েছিলেন, যা ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।
আল কাইম কত খ্রিষ্টাব্দে ক্ষমতারোহণ করেন?
সাবিয়া বলতে কী বোঝায়?
উদ্দীপকটি তোমার পঠিত কোন সেনাপতির অবদানের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উক্ত সেনাপতিও কি অনুরূপ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন? যৌক্তিক উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওসমানীয় বংশের প্রথম শাসক ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দে তিনি। ইয়েনি শহর বিজয় করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে ওসমান নিকোমেডিয়ার কুয়ুন, হিসার, আক হিসার, কালোলিমনি প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়া তিনি মোঙ্গল আক্রমণ প্রতিহত করেন। আর হ্রসা নগরী অবরোধের জন্য। তিনি সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক বিন্যাস, সুরক্ষিত রাজধানী স্থাপন করে ওসমান। এ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন।
ফাতেমি কারা?
দারুল হিকমার কার্যক্রম কীরূপ ছিল?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ফাতেমি শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম। শ্রেষ্ঠ ছিলেন বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।