শেয়ারFacebookWhatsApp

কত খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ৯০৯ খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয় ।

HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত · সৃজনশীল

কত খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়?

উদ্দীপক

খলিফা জাহিন রহমান সুদীর্ঘ তেইশ বছর শাসনক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিজ্ঞান, দর্শন ও শিল্পের যথেষ্ট উন্নতি সাধন করেন । তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশকে কয়েকটি জেলায় বিভক্ত করেন। তিনি ধীশক্তিসম্পন্ন ব্যক্তি ছিলেন তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।

উত্তর

৯০৯ খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয় ।

উত্তর

দারুল-হিকমা হলো খলিফা আবু আলী মনসুর আল হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান ভবন, যা তিনি ১০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও এখানে জ্ঞান-বিজ্ঞানের শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সন্নিবেশিত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি সেখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ করতেন। বিখ্যাত জ্যোতির্বিদ আলি ইবনে ইউনুস খলিফার নিকট হতে অকৃপণ সহানুভূতি লাভ করেছিলেন। প্রখ্যাত চক্ষুবিজ্ঞানী হাসান ইবনে হাইসাম খলিফার দরবার অলঙ্কৃত করেছিলেন।

উত্তর

উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল মুইজের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। খলিফা আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আবু তামিম মাদ 'আল মুইজ' উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্রে ফাতেমি সিংহাসন লাভ : করেন। খলিফা হবার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় নীতি গ্রহণ করেন। সুদীর্ঘ ২৩ বছর তিনি ক্ষমতায় ছিলেন। সুশাসনের জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী: নিয়োগ করেছিলেন। আল মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেন। তাদের দক্ষতা গুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তার মনোমুগ্ধকর ব্যক্তিত্বের কারণে তার পরম শত্রুও মিত্রে পরিণত হয় । খলিফা আল মুইজকে, ফাতেমি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।অতএব বলা যায়, উদ্দীপকে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যে উক্ত খলিফার অর্থাৎ আল মুইজের চারিত্রিক বৈশিষ্ট্য আংশিক ফুটে উঠেছে। :উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যাবলি ছাড়াও খলিফা আল মুইজের মাঝে আরও অনেক অনন্য বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। খলিফা আল মুইজ 'ছিলেন অমায়িক, দয়ালু এবং মার্জিত রুচিসম্পন্ন। তিনি খলিফা হবার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠার সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় নীতি গ্রহণ করেন। তিনি একদিকে ছিলেন সুদক্ষ শাসক, বলিষ্ঠের নেতৃত্বের অধিকারী, অন্যদিকে ছিলেন সুশিক্ষিত, সুবক্তা ও বহু ভাষাবিদ। আরবি ও সুদানি ভাষায় তিনি পণ্ডিত ছিলেন। আল মুইজ আরবি ভাষায় সুন্দর কবিতা রচনা করতেন। আল মুইজের সুদক্ষ শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি বহুলাংশে বৃদ্ধি পায়। লেনপুল বলেন, “মিশর বিজয় তাঁর জীবনের লক্ষ্য ছিল এবং মিশরকে একটি সমৃদ্ধশালী নগরে পরিণত করাই ছিল তার জীবনের স্বপ্ন।” ৯৬৯ খ্রিষ্টাব্দে আল মুইজের নেতৃত্বে মিশর বিজয় হয়। শুধু তাই নয়, তিনি ৯৫৫ খ্রিস্টাব্দে মরক্কো এবং ৯৬৬ খ্রিস্টাব্দে সিসিলি জয় করেন। সুদীর্ঘ ২৩ বছর গৌরবময় রাজত্বের পর খলিফা আল মুইজ ৯৭৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।আল মুইজের বংশের প্রতি শত্রুভাবাপন্ন ঐতিহাসিকগণও তাকে জ্ঞান উৎসাহী, বীর রাজা, বিজ্ঞান ও দর্শনে পারদর্শী এবং শিল্প ও বিদ্যার উদার পৃষ্ঠপোষক বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক আমীর আলী বলেন, “তিনি নিঃসন্দেহে পাশ্চাত্যের মামুন ছিলেন এবং তাঁর শাসনকালে উত্তর আফ্রিকা সভ্যতা ও সমৃদ্ধির উচ্চশিখরে আরোহণ করে।” পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যে আল মুইজের চারিত্রিক বৈশিষ্ট্য আংশিক ফুটে উঠেছে। এছাড়া আল মুইজের চরিত্রে উপরিউক্ত বৈশিষ্ট্যাবলি লক্ষ করা যায়।
HSCIslamic History 1st paperChapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবু আব্দুল্লাহ আফ্রিকা মহাদেশে একটি রাজবংশের শ্রেষ্ঠ শাসক তিনি বাগদাদের খলিফার অধীনতা স্বীকার না করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন। তিনি দেশ জয় করেন। তার সেনাপতি নতুন একটি শহর প্রতিষ্ঠা করে সেখানে মসজিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা এবং প্রজামঙ্গলজনক কাজ করেন।
ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা শাসকের নাম লেখ।
ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত সেনাপতির তৈরি নগরী, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমার পঠিত সেনাপতি কর্তৃক প্রতিষ্ঠিত শহর, মসজিদ ও বিশ্ববিদ্যালয় মিল রয়েছে- আলোচনা কর।
উদ্দীপকে বর্ণিত শাসকের জনকল্যাণমূলক কার্যের সঙ্গে তোমার পঠিত শাসকের জনকল্যাণমূলক কাজের কী মিল আছে?- বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউরোপে চার্লসীয় রাজবংশের গোড়াপত্তন হয়। চার্লসীয়রা ছিল রিচার্ডের অনুসারী ও অনুগামী। উত্তর ইউরোপের শাসনকর্তা ধর্মীয় প্রচারণা শুরু করলেও রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিরতাপূর্ণ।
ইব্রাহিম বিন আগলাব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর আফ্রিকায় শিয়ারা যে ধর্মীয় আন্দোলনের আশ্রয় নেয়, তা ব্যাখ্যা কর
উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তার ধর্মীয় প্রচারণার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালে রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত রাজনৈতিক পরিস্থিতি কেমন মন্তব্য কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল্লাহ বিন জুবায়ের ৯০৯ খ্রিস্টাব্দে জয়নগরে ধর্মভিত্তিক একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এ বংশকে কণ্টকমুক্ত করার জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সকলকে হত্যা করেন। সুদীর্ঘ ২৬ বছরের রাজত্বকালে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজ প্রতিষ্ঠিত বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
ফাতেমি বংশের সর্বশেষ শাসক কে?
দারুল হিকমা কী?
উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মোহরগঞ্জে শাহী বংশের ধ্বংসস্তূপের ওপর সরকার বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সরকার বংশীয় ১৪ জন শাসকের মধ্যে জনাব রেহমান সরকার উদাসীন শাসক হিসেবে এলাকায় পরিচিত। তবে জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে তার ভূমিকা প্রাচ্যের খলিফা আল- মামুনের কৃতিত্বের সাথে তুলনার দাবি রাখে।
মিশরে আইয়ুবি বংশ প্রতিষ্ঠিত হয় কখন?
ইতিহাসে 'আলাবি' নামে পরিচিত কারা?
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে?
জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি। ৭৪৯ খ্রিষ্টাব্দের ৯ মার্চ তিনি খোরাসানের রাজধানী মার্ভে বিদ্রোহ ঘোষণা করে খোরাসান দখল করে তিনি সেখানে আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে উমাইয়া শাসক ইয়াজিদকে পরাজিত করে তিনি কুফা দখল করেন। ৭৪৯ খ্রিস্টাব্দের ২৯ নভেম্বর। তিনি আবুল আব্বাসকে কৃষ্ণবস্ত্রে আচ্ছাদন করে কুফার মসজিদে এনে তাকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তবে এ সেনাপতি করুণ মৃত্যুর শিকার হয়েছিলেন, যা ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।
আল কাইম কত খ্রিষ্টাব্দে ক্ষমতারোহণ করেন?
সাবিয়া বলতে কী বোঝায়?
উদ্দীপকটি তোমার পঠিত কোন সেনাপতির অবদানের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উক্ত সেনাপতিও কি অনুরূপ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন? যৌক্তিক উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওসমানীয় বংশের প্রথম শাসক ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দে তিনি। ইয়েনি শহর বিজয় করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে ওসমান নিকোমেডিয়ার কুয়ুন, হিসার, আক হিসার, কালোলিমনি প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়া তিনি মোঙ্গল আক্রমণ প্রতিহত করেন। আর হ্রসা নগরী অবরোধের জন্য। তিনি সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক বিন্যাস, সুরক্ষিত রাজধানী স্থাপন করে ওসমান। এ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন।
ফাতেমি কারা?
দারুল হিকমার কার্যক্রম কীরূপ ছিল?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ফাতেমি শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম। শ্রেষ্ঠ ছিলেন বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।