'দারুল হিকমা' কী? ব্যাখ্যা কর ।
উত্তর: দারুল-হিকমা হলো খলিফা আবু আলী মনসুর আল হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান ভবন, যা তিনি ১০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও এখানে জ্ঞান-বিজ্ঞানের শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সন্নিবেশিত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি সেখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ করতেন। বিখ্যাত জ্যোতির্বিদ আলি ইবনে ইউনুস খলিফার নিকট হতে অকৃপণ সহানুভূতি লাভ করেছিলেন। প্রখ্যাত চক্ষুবিজ্ঞানী হাসান ইবনে হাইসাম খলিফার দরবার অলঙ্কৃত করেছিলেন।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত · সৃজনশীল
'দারুল হিকমা' কী? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর