শেয়ারFacebookWhatsApp

দারুল হিকমা বলতে কী বুঝ?

উত্তর: ফাতেমি খলিফা আল হাকিম ১০০৫ খ্রিষ্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত বিজ্ঞানভবন নির্মাণ করেন। এটি দারুল হিকমা নামে পরিচিত। বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আলী-ইবন-ইউসুফ এ জ্ঞানগৃহ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত দার্শনিক ও পদার্থবিজ্ঞানী ইবনে হায়সাম।

HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত · সৃজনশীল

দারুল হিকমা বলতে কী বুঝ?

উদ্দীপক

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে একজন আগন্তুকের আবির্ভাব ঘটে। উক্ত দ্বীপের অধিবাসীগণ অত্যন্ত সাহসি ও দুর্ধর্ষ হলেও তারা ভাগ্য গণনায় বিশ্বাস করত। আগন্তুক সে ব্যাপারটি বুঝতে পেরে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় অধিবাসীদেরকে তার পক্ষে আনতে সক্ষম হন। তিনি অতি অল্প সময়ের মধ্যে দ্বীপটির নেতৃত্ব গ্রহণ করে সুপরিকল্পিতভাবে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন একজন ব্যক্তিকে দ্বীপে প্রতিষ্ঠিত করেন। উক্ত আধ্যাত্মিক ব্যক্তি সেখানে একটি যুগোপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

Rajshahi · 2017

উত্তর

'দাঈ' শব্দের অর্থ প্রচারক।

উত্তর

ফাতেমি খলিফা আল হাকিম ১০০৫ খ্রিষ্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত বিজ্ঞানভবন নির্মাণ করেন। এটি দারুল হিকমা নামে পরিচিত। বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আলী-ইবন-ইউসুফ এ জ্ঞানগৃহ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত দার্শনিক ও পদার্থবিজ্ঞানী ইবনে হায়সাম।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের সাথে উত্তর আফ্রিকায় ফাতেমি বংশ প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী আব্দুল্লাহ আশ শিয়ীর কাজের মিল রয়েছে। পৃথিবীতে এমন কতক সেনাপতি রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতায় নতুন নতুন রাজবংশের উত্থান ঘটেছে। আব্দুল্লাহ আশ শিয়ী এ রকমই একজন সেনাপতি। তিনি তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উত্তর আফ্রিকার সিংহাসনে ওবায়দুল্লাহ আল মাহদীকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়। উদ্দীপকেও অনুরূপ বিষয় লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে একজন আগন্তুকের আবির্ভাব হয়। সেখানকার লোকজনের প্রাকৃতিক কিছু বিষয়ে বিশ্বাস পোষণ করার বিষয়টি জানতে পেরে তিনি তেমন কিছু কর্মকাণ্ড করে তাদেরকে নিজের পক্ষে নেন এবং পরবর্তীতে সেখানকার নেতৃত্ব গ্রহণ করে পরিকল্পনামাফিক তার আধ্যাত্মিক নেতাকে এনে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। একইভাবে আব্দুল্লাহ আশ শিয়ী নয় শতকের শেষের দিকে আফ্রিকায় গমন করেন। কুসংস্কারে বিশ্বাসী এখানকার অধিবাসীদের তিনি ইসমাঈলীয় মতাদর্শে বিশ্বাসী করে তোলেন। দলে দলে জনগণ তার সমর্থকে পরিণত হয়। তিনি উত্তর আফ্রিকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহকে পরাজিত করে ইসমাঈলীয় সম্প্রদায়ের শাসন প্রতিষ্ঠা করেন। ৯০৯ খ্রিষ্টাব্দে সকল বাধা অতিক্রম করে তিনি তার আধ্যাত্মিক নেতা ওবায়দুল্লাহ আল মাহদীকে সিংহাসনে বসান। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে বর্ণিত আগন্তুকের সাথে আব্দুল্লাহ আশ শিয়ীর কর্মকাণ্ডই সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উক্ত ব্যক্তির তথা আবদুল্লাহ আশ-শিয়ীর চেয়ে সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক নেতা অর্থাৎ ওবায়দুল্লাহ আল মাহদী ফাতেমি বংশের সিংহাসনে বসে অধিক ক্ষমতাশালী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ওবায়দুল্লাহ আল মাহদী ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ও প্রথম খলিফা। তিনি ছিলেন পরম সৌভাগ্যবান মানুষ। সৌভাগ্যবশত তিনি আব্দুল্লাহ আশ শিয়ীর মতো একজন অনুসারী পেয়েছিলেন, যার সহায়তায় ৯০৯ খিষ্টাব্দে তিনি উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় সক্ষম হন। আল মাহদী সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ, দূরদর্শী, বুদ্ধিমান, সাহসী এবং উচ্চাভিলাষী শাসক ছিলেন। সিংহাসনে আরোহণ করে তিনি সকল বাধা-বিপত্তি, বিদ্রোহ ও বিশৃঙ্খলা দূর করে তার শাসন ক্ষমতাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। মাহদী প্রথমে রাক্কাদায় রাজধানী স্থাপন করে কাতামা গোত্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে নবপ্রতিষ্ঠিত খিলাফতে শান্তি প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যের সংহতি বজায় রাখতে সচেষ্ট হন। এরপর সাম্রাজ্যকে নিষ্কণ্টক ও শঙ্কামুক্ত করতে তিনি আবু আবদুল্লাহ এবং ভাই আবুল আব্বাসকে হত্যা করেন। যদিও তারা ফাতেমি বংশের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীকালে ৯১৬-৯২০ খ্রিস্টাব্দে মাহদী কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে মাহদীয়া নগর প্রতিষ্ঠা করে নতুন রাজধানী স্থাপন করেন। সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে মাহদী সিসিলি, মাল্টা, কর্সিকা ইত্যাদি দ্বীপে প্রভুত্ব কায়েম করেন এবং সার্ভিনিয়ায় নৌ অভিযান চালান। তিনি ইদ্রিসি রাজ্য জয় করেন এবং লিবিয়া ও মৌরিতানিয়ার অনেক স্থান দখল করেন। উমর বিন হাফসুনের সাথে যোগাযোগ করে মাহদী স্পেন জয়েরও চেষ্টা করেন। তার এসব কর্মকাণ্ডই প্রমাণ করে যে, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। পরিশেষে বলা যায়, উত্তর আফ্রিকায় মাহদীর শাসন শৃঙ্খলা স্থাপন, সুরক্ষিত রাজধানী স্থাপন এবং বলিষ্ঠ বৈদেশিক নীতি গ্রহণ ফাতেমি বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে।
HSCIslamic History 1st paperChapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফতRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবু আব্দুল্লাহ আফ্রিকা মহাদেশে একটি রাজবংশের শ্রেষ্ঠ শাসক তিনি বাগদাদের খলিফার অধীনতা স্বীকার না করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন। তিনি দেশ জয় করেন। তার সেনাপতি নতুন একটি শহর প্রতিষ্ঠা করে সেখানে মসজিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা এবং প্রজামঙ্গলজনক কাজ করেন।
ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা শাসকের নাম লেখ।
ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত সেনাপতির তৈরি নগরী, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমার পঠিত সেনাপতি কর্তৃক প্রতিষ্ঠিত শহর, মসজিদ ও বিশ্ববিদ্যালয় মিল রয়েছে- আলোচনা কর।
উদ্দীপকে বর্ণিত শাসকের জনকল্যাণমূলক কার্যের সঙ্গে তোমার পঠিত শাসকের জনকল্যাণমূলক কাজের কী মিল আছে?- বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউরোপে চার্লসীয় রাজবংশের গোড়াপত্তন হয়। চার্লসীয়রা ছিল রিচার্ডের অনুসারী ও অনুগামী। উত্তর ইউরোপের শাসনকর্তা ধর্মীয় প্রচারণা শুরু করলেও রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিরতাপূর্ণ।
ইব্রাহিম বিন আগলাব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর আফ্রিকায় শিয়ারা যে ধর্মীয় আন্দোলনের আশ্রয় নেয়, তা ব্যাখ্যা কর
উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তার ধর্মীয় প্রচারণার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালে রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত রাজনৈতিক পরিস্থিতি কেমন মন্তব্য কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল্লাহ বিন জুবায়ের ৯০৯ খ্রিস্টাব্দে জয়নগরে ধর্মভিত্তিক একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এ বংশকে কণ্টকমুক্ত করার জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সকলকে হত্যা করেন। সুদীর্ঘ ২৬ বছরের রাজত্বকালে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজ প্রতিষ্ঠিত বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
ফাতেমি বংশের সর্বশেষ শাসক কে?
দারুল হিকমা কী?
উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মোহরগঞ্জে শাহী বংশের ধ্বংসস্তূপের ওপর সরকার বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সরকার বংশীয় ১৪ জন শাসকের মধ্যে জনাব রেহমান সরকার উদাসীন শাসক হিসেবে এলাকায় পরিচিত। তবে জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে তার ভূমিকা প্রাচ্যের খলিফা আল- মামুনের কৃতিত্বের সাথে তুলনার দাবি রাখে।
মিশরে আইয়ুবি বংশ প্রতিষ্ঠিত হয় কখন?
ইতিহাসে 'আলাবি' নামে পরিচিত কারা?
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে?
জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি। ৭৪৯ খ্রিষ্টাব্দের ৯ মার্চ তিনি খোরাসানের রাজধানী মার্ভে বিদ্রোহ ঘোষণা করে খোরাসান দখল করে তিনি সেখানে আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে উমাইয়া শাসক ইয়াজিদকে পরাজিত করে তিনি কুফা দখল করেন। ৭৪৯ খ্রিস্টাব্দের ২৯ নভেম্বর। তিনি আবুল আব্বাসকে কৃষ্ণবস্ত্রে আচ্ছাদন করে কুফার মসজিদে এনে তাকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তবে এ সেনাপতি করুণ মৃত্যুর শিকার হয়েছিলেন, যা ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।
আল কাইম কত খ্রিষ্টাব্দে ক্ষমতারোহণ করেন?
সাবিয়া বলতে কী বোঝায়?
উদ্দীপকটি তোমার পঠিত কোন সেনাপতির অবদানের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উক্ত সেনাপতিও কি অনুরূপ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন? যৌক্তিক উত্তর দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওসমানীয় বংশের প্রথম শাসক ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দে তিনি। ইয়েনি শহর বিজয় করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে ওসমান নিকোমেডিয়ার কুয়ুন, হিসার, আক হিসার, কালোলিমনি প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়া তিনি মোঙ্গল আক্রমণ প্রতিহত করেন। আর হ্রসা নগরী অবরোধের জন্য। তিনি সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক বিন্যাস, সুরক্ষিত রাজধানী স্থাপন করে ওসমান। এ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন।
ফাতেমি কারা?
দারুল হিকমার কার্যক্রম কীরূপ ছিল?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ফাতেমি শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম। শ্রেষ্ঠ ছিলেন বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।