উদ্দীপকে বর্ণিত উক্ত ফাতেমি শাসক অর্থাৎ খলিফা আল-মুইজের বিকেন্দ্রীকরণ নীতি, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সংস্কার বর্তমানকালে অধিক গ্রহণযোগ্য বলে মনে করি।
ফাতেমি খলিফা আল-মুইজের বিকেন্দ্রীকরণ নীতি বর্তমানকালে অধিক ফলপ্রসূ বলে আমি মনে করি। কেননা এ বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়ন করে প্রশাসনব্যবস্থার একটি সুষ্ঠু কাঠামো প্রণয়ন করা সম্ভব। যেমন- বেকারত্ব হ্রাস, জীবনমান বৃদ্ধি। তাছাড়া এ নীতির মাধ্যমে বর্তমানে প্রত্যেক প্রদেশ, জেলা ও উপজেলাতে নানাবিধ উন্নয়ন করা যেতে পারে। যেমন- রাস্তাঘাট নির্মাণ, পয়ঃপ্রণালি নির্মাণ ইত্যাদি। এছাড়া বর্তমানে এ নীতি কার্যকর হলে প্রাদেশিক গভর্নর দ্বারা জনগণের যেকোনো প্রয়োজন অতি দ্রুত মেটানো সম্ভব হবে। এছাড়া খলিফা আল-মুইজের সামরিক ও নৌবাহিনীর সংস্কার বর্তমানে রাষ্ট্রের নিরাপত্তা বিধান, বহিঃশত্রুর মোকাবিলা এবং শান্তি মিশন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বলা যায় যে, খলিফা আল-মুইজের উপরিউক্ত কর্মকান্ডগুলো বর্তমানকালে অধিক ফলপ্রসূ এবং অধিক গ্রহণযোগ্য।