শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতি বলতে কী বোঝ ?

উত্তর: সংস্কৃতি বলতে মানুষের জীবন পদ্ধতিকে বোঝায় । মার্জিত রুচি বা অভ্যাসজনিত উৎকর্ষই হলো সংস্কৃতি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী টেইলরের মতে, “সংস্কৃতি হলো সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি প্রথা, আইন ইত্যাদির সমাবেশ।” প্রকৃতপক্ষে, মানুষের সৃষ্টির সবকিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানরসমাজে বসবাস করতে গিয়ে যে চিন্তা-চেতনা, শিল্পকলা, আচার-আচরণ, উৎপাদন-কৌশল, আইন ইত্যাদি অর্জন বা সৃষ্টি করে তার সমষ্টিই হলো সংস্কৃতি ।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

সংস্কৃতি বলতে কী বোঝ ?

উদ্দীপক

রতনপুর গ্রামের হাওলাদার গোষ্ঠীর প্রধান মকিম হাওলাদার মারা গেলে নানাদিক বিবেচনা করে আরিফ হাওলাদারকে গোষ্ঠী প্রধান করা হয়। আরিফ হাওলাদার নিজের গোষ্ঠীর সদস্যদের বিরোধ মীমাংসা করেন ৷ গোষ্ঠীর সকলেই তাকে মান্য করে। গ্রামের পাটোয়ারী গোষ্ঠীর সাথে হাওলাদার গোষ্ঠীর বিরোধ কয়েক পুরুষ ধরে চলছে। গত বছর এ দু'গোষ্ঠীর বিরোধ মীমাংসা করেছেন উপজেলা চেয়ারম্যান সাগর সাহেব।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'হিলফুল ফুজুল' শব্দের অর্থ হলো 'শান্তি সংঘ।

উত্তর

সংস্কৃতি বলতে মানুষের জীবন পদ্ধতিকে বোঝায় । মার্জিত রুচি বা অভ্যাসজনিত উৎকর্ষই হলো সংস্কৃতি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী টেইলরের মতে, “সংস্কৃতি হলো সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি প্রথা, আইন ইত্যাদির সমাবেশ।” প্রকৃতপক্ষে, মানুষের সৃষ্টির সবকিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানরসমাজে বসবাস করতে গিয়ে যে চিন্তা-চেতনা, শিল্পকলা, আচার-আচরণ, উৎপাদন-কৌশল, আইন ইত্যাদি অর্জন বা সৃষ্টি করে তার সমষ্টিই হলো সংস্কৃতি ।

উত্তর

ইসলামপূর্ব যুগের গোষ্ঠী প্রধানের নির্বাচন ও তার ভূমিকার সাথে উদ্দীপকের মিল রয়েছে। ইসলামপূর্ব বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা। - বেদুইনরা পরিবারবদ্ধ হয়ে তাবুতে বাস করতো। এ রকম কয়েকটি তাবু নিয়ে গঠিত হয় একটি শিবির বা হাই। আর একাধিক হাই এর সদস্যরা মিলে গঠন করে গোষ্ঠী বা কওম। স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী বা জাতি একত্রিত হলে গড়ে ওঠে কাবিলা। এই কাবিলা বা গোত্রের একজন করে প্রধান থাকত । উদ্দীপকে এ গোত্র প্রধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, মকিম হাওলাদার মারা গেলে নানাদিক বিবেচনা করে আরিফ হাওলাদারকে গোষ্ঠী প্রধান করা হয়। আরিফ হাওলাদার নিজের গোষ্ঠী সদস্যদের বিরোধ মীমাংসা করেন। গোষ্ঠীর সকলেই তাকে মান্য করে। ইসলাম পূর্ব আরবের বেদুইন গোত্রগুলোর ক্ষেত্রেও এমনটি দেখা যায়। সেখানে গোত্র প্রধানকে শেখ বলা হতো। বয়োজ্যেষ্ঠতা, বিজ্ঞতা, সাহস, বীরত্ব, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি গুণের ভিত্তিতে শেখ নির্বাচিত হতো। শেখরা বিচার সংক্রান্ত সামরিক ও জনকল্যাণকর কার্যাবলি সাধন করতেন। এ ব্যাপারে তারা গোত্রীয় পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। কখনো কোনো গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে তা বংশপরম্পরায় চলতে থাকতো। তারা স্বগোত্রীয় সংহতিকে সযত্নে রক্ষা করত এবং পুরুষানুক্রমে গোত্রে গোত্রে শত্রুতা ও কলহ সঞ্জীবিত রাখত। তবে তারা গোত্রের সদস্য ও শেখদের প্রতি খুবই অনুগত ছিল। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগ্যতা প্রভৃতি ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা গোত্রের জন্য মমত্ববোধ ও জান-মাল উৎসর্গ পর্যন্ত করতে পারত। এই চেতনা থেকে গোত্র প্রধান কোনো গোত্রীয় কলহ মিটিয়ে দিলে কখনো কখনো তারা তা সহজে মেনে নিত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের গোষ্ঠী প্রধানের নির্বাচনের মতো ইসলাম পূর্ব যুগের গোত্র প্রধান নির্বাচিত হতেন এবং ভূমিকা পালন করতেন।

উত্তর

উদ্দীপকের দুই গোষ্ঠীর বিরোধে আইয়ামে জাহেলিয়া যুগের চিত্র ফুটে উঠেছে— উক্তিটি যথার্থ। প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাজ্যজনক ছিল। উত্তরে বাইজান্টাইন এবং দক্ষিণে পারসিক সাসানীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ ছিল স্বাধীন। তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেও শান্তিপূর্ণ ছিল না। জাহেলি যুগের এ অশান্ত রাজনৈতিক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে উদ্দীপকের দু গোষ্ঠীর বিরোধে। উদ্দীপকে দেখা যায়, কয়েক পুরুষ ধরে রতনপুর গ্রামের পাটোয়ারী গোষ্ঠীর সাথে হাওলাদার গোষ্ঠীর বিরোধ চলছে। আইয়ামে জাহেলিয়া যুগেও এমন পরিস্থিতি লক্ষ করা যায়। প্রাক-ইসলামি যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয়সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কোনো ক্ষেত্রে এ সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলত। একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বনু বকর ও বনু তাঘলিবের মধ্যে সংঘটিত 'বাসুসের যুদ্ধ' দীর্ঘ চল্লিশ বছর স্থায়ী হয়েছিল। এসব গোত্রীয় কলহ 'আইয়াম আল-আরব' বা 'আরবদের দিন' নামে পরিচিত। এ যুগে সংঘটিত যুদ্ধবিগ্রহের মধ্যে বুয়াসের যুদ্ধ, হারবুল ফিজার বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে, অজ্ঞতার যুগে আরবে প্রায় ১,৭০০টি যুদ্ধ সংঘটিত হয়েছিল । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের গোষ্ঠী সংঘাতের মধ্য দিয়ে মূলত জাহেলি যুগের গোত্রীয় কলহের দিকটি উন্মোচন করা হয়েছে।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।