হিলফুল ফুজুল সম্পর্কে কী জানো ?
উত্তর: হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবি (স)-এর প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়। মহানবি (স) ছিলেন শান্তির দূত। বালক বয়সেই তিনি পাঁচ বছর ধরে চলা 'হারবুল ফিজার' যুদ্ধের (৫৮৪-৫৮৮ খ্রি.) ভয়াবহতা দেখেন। যুদ্ধের রক্তপাত ও মানুষের দুর্ভোগ দেখে কিশোর মুহাম্মদ (স)-এর অন্তর কেঁদে উঠল। এর পরিপ্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী তরুণ-যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯০ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন 'হিলফুল ফুজুল' নামের শান্তিসংঘটি। এটি গোত্রীয় যুদ্ধের অবসানসহ সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করত।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
হিলফুল ফুজুল সম্পর্কে কী জানো ?
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর