শেয়ারFacebookWhatsApp

আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয় কেন ? ব্যাখ্যা করো।

উত্তর: ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয়। 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ । আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। আরব এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয় কেন ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ইতিহাস পাঠের মাধ্যমে জানা যায় যে, এক সময় ভারতে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না। সতীদাহ তথা স্বামীর সাথে সহমরণসহ ঘৃণ্য কিছু প্রথা বিদ্যমান ছিল । বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল । উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা থেকেও তারা বঞ্চিত ছিল। বলতে গেলে নারীদের সামাজিক কোনো মর্যাদাই ছিল না। কন্যা সন্তানের প্রতি তাদের অনাগ্রহ এবং ঘৃণা ছিল। এমনকি বর্তমান যুগেও ভারতের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে, কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করা হয় ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

আল মালা হলো ইসলামপূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা, যেটি মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত।

উত্তর

ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয়। 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ । আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। আরব এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

উত্তর

উদ্দীপকে নারীর যে চিত্র বর্ণনা করা হয়েছে তার সাথে প্রাক-ইসলামি আরবের-নারীদের সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামি আরবদের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত। এখানে নারীর কোনো অধিকারই ছিল না। সর্বক্ষেত্রে নারীরা নিগৃহীত ছিল। তাদের মান-সম্মান এবং জীবনের কোনো মূল্যই দেওয়া হতো না। উদ্দীপকের ভারতের নারীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায় । উদ্দীপকে ভারতের কোনো এক সময়ের নারীদের কথা বলা হয়েছে, যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল। তখন নারীদের সামাজিক-অর্থনৈতিক কোনো মর্যাদাই ছিল না। প্রাক-ইসলামি আরবেও এমন চিত্র লক্ষ করা যায় । পাপাচার, কুসংস্কার, অন্যায়, অবিচার তৎকালীন আরব সমাজকে কলুষিত করেছিল। মূর্খতা, বর্বরতা ও অশ্লীলতায় সমগ্র দেশ নিমজ্জিত ছিল । নারীদের কোনো সম্মান দেওয়া হতো না। তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে গণ্য করা হতো। কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। নারীদের বাজারে বিক্রি করা হতো। নানা ধরনের বিশৃঙ্খলা ও অনৈতিক কার্যক্রমে তখনকার আরববাসী এতটাই মগ্ন ছিল যে, সে সময়কাল আজও ইতিহাসে জাহেলিয়া যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। এমন কোনো অন্যায় ছিল না, যা প্রাক-ইসলামি আরববাসী করত না। বিশেষ করে নারীদের প্রতি তাদের অমানবিক আচরণ সব যুগের মানুষের বর্বরতাকে হার মানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত নারীদের অবস্থা প্রাক-ইসলামি আরবের নারীর অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

প্রাক-ইসলামি আরবের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নারী-পুরুষ উভয়ই মহান আল্লাহর সৃষ্টি। তবে প্রাক-ইসলামি আরবরা আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তিপূজায় বিভোর ছিল তাই আল্লাহর সৃষ্টি নারী জাতির গুরুত্ব তারা বুঝতো না। এ কারণে তারা নারীদেরকে সবদিক থেকে বঞ্চিত করত। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এ বঞ্চনার পরিমাণ ছিল অনেক বেশি । উদ্দীপকে উল্লেখিত ভারতের নারীদের ক্ষেত্রেও এমনটি দেখা যায় ৷ প্রাক-ইসলামি আরব সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এ সময় নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছেমতো বিয়ে করতে এবং তালাক দিতে পারত। তাদের বিবাহ ও তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিমাতা ও বোনকেও বিয়ে করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরও দাসিদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীদেরকে হাটে- বাজারে বিক্রি করা হতো । মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকেও নারীরা বঞ্চিত ছিল। প্রাক-ইসলামি আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল লজ্জাজনক ব্যাপার। অনেকে লজ্জা ও দারিদ্র্যের কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত। তবে অভিজাত পরিবারে নারীর অবস্থান ছিল সন্তোষজনক। কারণ আবু জেহেলের মা এবং খাদিজা (রা) দুজনেই ধনাঢ্য মহিলা ছিলেন । কিছুটা ব্যতিক্রম ছাড়া উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রাক-ইসলামি আরবে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত করুণ।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।