মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
উত্তর: মেসোপটেমীয় অঞ্চলে বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল বিধায় একে সভ্যতার লীলাভূমি বলা হয়। আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে প্রাচীন মিশরীয় সভ্যতার সমকালীন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কয়েকটি বিচ্ছিন্ন সভ্যতা গড়ে ওঠে, যার সম্মিলিত নাম মেসোপটেমীয় সভ্যতা। গ্রিক ঐতিহাসিকেরা সর্বপ্রথম এ অঞ্চলের নাম দেন মেসোপটেমিয়া। এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী ভূখণ্ড আরব মরুভূমির উত্তরাঞ্চলকে এমনভাবে ঘিরে রেখেছে, এর আকৃতি দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো। এ কারণে ভূগোলবিদ ব্রেসটেড (Breasted) এ অঞ্চলের নাম দিয়েছেন উর্বর অর্ধচন্দ্রিকা (Fertilecresent)। প্রাচীন বেশিরভাগ সভ্যতা এ অঞ্চলে গড়ে ওঠে বলে একে সভ্যতার লীলাভূমি বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর