শেয়ারFacebookWhatsApp

প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?

উত্তর: প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?

উদ্দীপক

বেশ কিছু দিন ধরে 'জাহান ডিপার্টমেন্টাল স্টোর' এর সেলসম্যান রূপা কাজে আসছে না। কারণ জানার জন্য মিসেস নাজমা জাহান রূপার বাসায় আসেন। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে বলে যে, তার স্বামীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের কারণে সে অসুস্থ। সে মিসেস নাজমা জাহানকে আরও বলে যে, তার মদ্যপ স্বামী তার দুই কন্যাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমাজে নারীদের কোনো অধিকার নেই। মিসেস নাজমা জাহান এসব শুনে খুব ব্যথিত হন। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মর্যাদার সাথে বসবাসের জন্য সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

Dhaka · 2018

উত্তর

প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস।

উত্তর

মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলই মরুময়। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করে। এ কারণে একে মরুভূমির জাহাজ বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরব সমাজে নারী নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের দিককে নির্দেশ করছে। নারীরা হচ্ছে মায়ের জাতি। তারা জনগোষ্ঠীর প্রায় অর্ধেক অংশ। তারপরেও প্রায় সব যুগেই নারীরা সমাজে অবহেলিত, নিগৃহীত এবং নির্যাতনের শিকার হয়েছে। পুরুষশাসিত সমাজের পশ্চাদপদ কুসংস্কারাচ্ছন্ন দৃষ্টিভঙ্গি নারীর মর্যাদা এবং অধিকারকে ভূলুণ্ঠিত করে এসেছে। উদ্দীপকে এ বাস্তবতারই এক চিত্র অঙ্কিত হয়েছে। প্রাক-ইসলামি আরব সমাজেও নারীর এমন করুণ ও মর্যাদাহীন অবস্থা দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে 'জাহান ডিপার্টমেন্টাল স্টোর' এর কর্মী রূপা বেশ কিছু দিন ধরে কাজে না আসছে না। রূপার খোঁজ-খবর নেওয়ার জন্য মিসেস নাজমা জাহান তার বাসায় যান। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে মিসেস নাজমা জাহানকে জানায়, স্বামীর নির্যাতনের কারণে সে অসুস্থ। এমনকি রূপার মদ্যপ স্বামী তার দুই মেয়েকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। প্রাক-ইসলামি আরব সমাজেও নারী এরূপ পাশবিক নির্যাতনের শিকার হতো। ঐ সময় তাদের উল্লেখযোগ্য কোনো সামাজিক মর্যাদা ছিল না। দাসীদের ভোগ্যপণ্যের মতো হাটে- বাজারে বিক্রি করা হতো। মেয়ে শিশু জন্ম দেওয়াকে আরবরা অপমানজনক মনে করত। তাই অনেকেই কন্যাসন্তানকে জীবন্ত কবর দিতেও তারা দ্বিধা করত না। অনাচার, ব্যভিচার, নারী হত্যা ছিল তাদের নিত্যনৈমিত্তিক কাজ। প্রাক-ইসলামি আরব সমাজে পুরুষের কাছে নারীর জীবন ও সম্মানের কোনো মূল্য ছিল না। এক কথায় তৎকালীন নারী সমাজ ছিল অধিকারবঞ্চিত, নির্যাতিত ও অবহেলিত। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাক- ইসলামি আরব সমাজে নারীর করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে।

উত্তর

হ্যাঁ, মিসেস নাজমা জাহানের চিন্তা-চেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবি (স)-এর নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। মানব সভ্যতার ইতিহাসে হযরত মুহাম্মদ (স)কে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে মনে করা হয়। তিনি নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুহাম্মদই (স) সর্বপ্রথম যথাযথভাবে নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করেন ৷ উদ্দীপকে বলা হয়েছে, মিসেস নাজমা জাহান 'জাহান ডিপার্টমেন্টাল স্টোর' এর কর্মী রূপা ও তার মেয়েদের নিষ্ঠুরভাবে নির্যাতিত হওয়ার সংবাদ শুনে খুব ব্যথিত হন। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের যথাযথ মর্যাদা নিয়ে বসবাসের জন্য তিনি সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। তার প্রচেষ্টায় নারীর অধিকার প্রতিষ্ঠায় রাসুল (স)-এর সংস্কারমূলক কাজের প্রতিফলন ঘটেছে। রাসুল (স) অবহেলিত নারীদের মর্যাদা রক্ষার জন্য পিতা ও স্বামীর সম্পদে তাদেরকে অংশীদার করেছেন। তিনি সব রকম অবৈধ বিবাহ প্রথা বাতিল করে বৈধ বিবাহের প্রচলন করেছেন। এছাড়া তিনি মোহরানা (বিয়ের সময় স্ত্রীকে স্বামীর দেওয়া অর্থ) আদায়ের নিয়ম চালুর মাধ্যমে নারীর সম্মান বৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করেন। রাসুল (স) নারীকে মাতা, কন্যা, বোন ও স্ত্রী হিসেবে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। কেউ যাতে নারীকে অবহেলা না করে সেজন্য তিনি ঘোষণা করেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।' নারীর অধিকার যথাযথভাবে আদায়ের গুরুত্ব সম্পর্কে বিদায় হজের ভাষণে রাসুল (স) বলেন, 'নারীর ওপর পুরুষের যতটুকু অধিকার আছে, পুরুষের ওপর নারীরও ততটুকু অধিকার আছে।' রাসুল (স) কন্যাসন্তান পছন্দ করতেন। তিনি পরম স্নেহ ও মমতা দিয়ে তাঁর কন্যাদের বড় করে তোলেন । তাঁর প্রচেষ্টায় আরবে কন্যা সন্তান হত্যাপ্রথা বন্ধ হয়। উপরের আলোচনায় প্রমাণিত হয়, মিসেস নাজমা জাহানের চেতনা ও কাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবির (স) নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।