শেয়ারFacebookWhatsApp

সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কী বলা হয়?

উত্তর: সুমেরীয়দের ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হয়।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কী বলা হয়?

উদ্দীপক

মুশফিক একটি অঞ্চলের প্রাচীন অধিবাসীদের নিয়ে কথা বলছিল। সে বলছিল ঐ অঞ্চলের অধিবাসীরা ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত। তাদের রাজ্যের শাসনব্যবস্থায় পুরোহিতদের প্রভাব ছিল খুবই বেশি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা ধর্মীয় বিশ্বাস দ্বারা পরিচালিত হতো। তাদের সামাজিক জীবনে শ্রেণিভেদ প্রথা বিদ্যমান ছিল। তথাপি বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও দক্ষতার গুণে ব্যক্তিবিশেষের সামাজিক মর্যাদা বদলে দিত। বিষয়টি মুশফিকের খুব পছন্দ হলো।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

সুমেরীয়দের ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হয়।

উত্তর

প্রাচীন হিব্রু সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করেই এ সময়কার সাহিত্য বিকশিত হয়েছিল। ওল্ড টেস্টামেন্টে ইহুদি রাজতন্ত্রের ঘটনা, মহাকাব্যের বিভিন্ন দিক, বিচারকর্তা ও শাসনের নাটকীয় কাহিনি, মহিলাদের অবস্থান ও চরিত্র ফুটেয়ে তোলা হয়েছে। এছাড়া 'জবের পুস্তক' (The Book of Job) রাজা ডেভিডের 'সালমসের পুস্তক' (The Book of Psalms) তাদের অন্যতম সাহিত্যিক নিদর্শন।

উত্তর

উদ্দীপকে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে। তাদের সমাজে শ্রেণিভেদ থাকলেও তারা বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও দক্ষতা দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারত। যার ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। তাছাড়া ধর্মীয় বিশ্বাসের ব্যাপক প্রভাবের কারণে তাদের সমাজ ব্যবস্থায় পাপের ভয়ে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। এ সমাজে একজন নিম্নশ্রেণির ব্যক্তিও কর্মদ্বারা সমাজের মর্যাদার আসনে আসীন হতে পারতো। প্রাচীন মিসরের সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সমাজে নারীরা সম্পত্তির অধিকারসহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্তও পাওয়া যায়। তারপরও মিসরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুথমোসের মেয়ে হাটশিপুট (Hatsheput) বা হাটাসু (Hatasu) ১৫২০-১৪৮০ খ্রিষ্টপূর্বাব্দে বিশ্বের প্রথম মহিলা শাসক হিসেবে মিসরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। মিসরের সমাজ তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- ১. ফারাও, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত ও ভূস্বামীরা উচ্চশ্রেণি; ২. বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীরা মধ্যমশ্রেণি এবং ৩. ভূমিদাস, সেবাদাস ও ক্রীতদাসরা নিম্নশ্রেণির অন্তর্ভুক্ত ছিল। সমাজে শিক্ষাগ্রহণ করার সুযোগ এবং বিদ্যালয়গুলো ছিল অবৈতনিক।অতএব বলা যায়, সর্বক্ষেত্রে ধর্মীয় প্রভাব ও কর্মের দ্বারা মর্যাদা নির্ধারণ মিসরীয় সমাজের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি স্থাপন করে।

উত্তর

মুশফিকের বর্ণনাকৃত জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় চিন্তা-চেতনা পরিস্ফুট হয়ে ওঠে।প্রাচীন মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে ধর্মচেতনা। মিশরীয়দের ধারণা ছিল সূর্যদেবতা 'রে' বা 'আমন রে' এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীলনদের দেবতা 'ওসিরিস' মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালনা করেন। মিশরীয় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় ধর্মের প্রভাব স্পষ্ট। সাহিত্য ও দর্শন গড়ে উঠেছিল ধর্মের আলোকে। রাষ্ট্র শাসন করা হতো ধর্মের বিধিবিধান দিয়ে। ধর্মমন্দিরে গড়ে ওঠা প্রশাসন নিয়ন্ত্রণ করত দেশের অর্থনীতি। মিসরীয় চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্যে প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায়, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে প্রাচীন মিসরীয়রা দেবতা মেনে পূজা করত। তারা বিশ্বাস করত, প্রকৃতিকে দেবদেবীরাই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। প্রাচীন মিসরীয়দের বিশ্বাস অনুসারে সূর্যের দেবতা 'রা' বা 'রে' দেব-দেবীদের রাজা। তিনি প্রধান দেবতা হিসেবে অন্য দেবতাদের নিয়ন্ত্রণ করেন। একসময় 'রা' বা 'রে' নামটি রূপান্তরিত হয়ে দাঁড়ায় 'আমন' বা 'আমন রে'-তে। 'রা' ছিলেন আলো ও জীবনের আধার। মিসরীয়দের আরও অনেক দেব-দেবী ছিল। এদের দুজন হলেন জীবন, মৃত্যু ও উর্বরতার দেবতা ওসিরিস এবং তার স্ত্রী আইসিস। প্রাচীন মিসরীয়রা সম্রাট বা ফারাওকে স্বার্গের প্রতিনিধি মনে করত এবং তাদের দেবতার মতোই সম্মান করত। মৃত্যুপরবর্তী জীবনে তাদের বিশ্বাস ছিল। মিসরীয়রা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করেছে, দেবতা ওসিরিসের সামনে সেগুলোর হিসাব হবে। এরপর পুণ্যবানকে সুখময় স্থানে এবং পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সূর্যদেবতা 'রা' তীব্র রশ্মি দিয়ে পাপীর দেহকে ঝলসে দেবেন।তাই দেখা যায়, মিসরীয় সভ্যতার জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় চিন্তা-চেতনা প্রভাবিত ছিল।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।