শেয়ারFacebookWhatsApp

রাজা মেনেস কে?

উত্তর: রাজা মেনেস মিশরের প্রথম রাজা।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

রাজা মেনেস কে?

উদ্দীপক

ওরিয়েন্ট ইউনির্ভাসিটির ইতিহাস বিভাগের ছাত্র শিহাব গবেষণার জন্য প্রাচীন সভ্যতার নিদর্শন হরপ্পা ও মেহেঞ্জোদারো পরিদর্শন করে। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এ সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। কারণ সিন্ধু নদের অববাহিকা ছিল উর্বর। কালক্রমে তারা বড় বড় রাস্তা ও ঘরবাড়ি তৈরি করে। তাদের স্থাপত্যশিল্পের প্রধান নিদর্শন ছিল সুন্দরভাবে তৈরি বসবাসের গৃহ। অধিকাংশ বাড়ি ছিল দোতলা এবং অপূর্ব কারুকার্যমতি।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

রাজা মেনেস মিশরের প্রথম রাজা।

উত্তর

প্রাচীন বিশ্বসভ্যতার ইতিহাসে সুমেরীয়দের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তারা একটি নতুন ধরনের লিখন প্রক্রিয়ার উদ্ভাবন করে। প্রথমদিকে তারা মিশরীয়দের মতো চিত্রলিপি ধরনের লেখা শুরু করে। দ্রুত ভাব প্রকাশের জন্য আস্তে আস্তে লিখন পদ্ধতিতে পরিবর্তন আসে। এভাবেই মেসোপটেমিয়ায় এক নতুন ধরনের লিপির উদ্ভাবন ঘটে। এ লিপির নাম দেওয়া হয় 'কিউনিফর্ম'। কাদামাটির নরম স্লেটে নলখাগড়ার কলম দিয়ে এক রকম কৌণিক রেখা ফুটিয়ে তোলা। হতো। খাঁজকাটা এ চিহ্নগুলো দেখতে অনেকটা তীরের মতো। কোনো কোনোটিকে আবার ইংরেজি অক্ষরের মতো মনে হয়। কিউনিফর্মকে বলা যায় অক্ষরভিত্তিক বর্ণলিপি।

উত্তর

উল্লিখিত সিন্ধু নদের সাথে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানের সামঞ্জস্য পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, ওরিয়েন্ট ইউনির্ভাসিটির ইতিহাস বিভাগের ছাত্র শিহাব গবেষণার জন্য প্রাচীন সভ্যতার নিদর্শন হরপ্পা ও মহেঞ্জোদারো পরিদর্শন করে। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এ সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। কারণ সিন্ধু নদের অববাহিকা ছিল উর্বর। কালক্রমে তারা বড় বড় রাস্তা ও ঘরবাড়ি তৈরি করে। অনুরূপ ঘটনা নীলনদের ক্ষেত্রে লক্ষণীয়। সেখানে নীলনদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতার বিকাশ সূচিত হয়। নীলনদে প্রতিবছর বন্যা হতো। যার ফলে মিশরের শতমাইল নিম্নভূমি পানিতে নিমজ্জিত হতো। নীলনদের দু'পাশ প্লাবিত হয়ে কোনো কোনো এলাকায় ৬ মিটার পর্যন্ত পলি পড়ত। যার ফলে নীলনদকে কেন্দ্র করে কৃষির ব্যাপক উন্নতি সাধিত হয়। কৃষির প্রয়োজনে নীলনদে বাঁধ দিয়ে নদী শাসন করা হয়। যার প্রেক্ষিতে গড়ে উঠে শিল্পকারখানা, প্রতিষ্ঠিত হয় শহর। মিশরীয় সভ্যতা নীলনদের প্রভাবে কৃষিকাজের উৎপাদনের সাথে শহর ও আশপাশের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটে। অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির ফলে তারা জ্ঞানচর্চায় মনোনিবেশ করে এবং জ্ঞান-বিজ্ঞান, শিল্প ও স্থাপত্যে অনবদ্য অবদান রাখতে সক্ষম হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরীয় সভ্যতার ওপর নীলনদের প্রভাব লক্ষ করে মিশরকে নীলনদের দান হিসেবে অভিহিত করেছেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লিখিত সিন্ধু নদ ও তাকে ঘিরে সংঘটিত কর্মকান্ডের সাথে মিশরের নীলনদ ও তাকে ঘিরে গড়ে উঠা মিশরীয় সভ্যতা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

স্থাপত্যশিল্পের বিকাশে সিন্ধু সভ্যতা দক্ষতা প্রদর্শন করলেও এ ক্ষেত্রে তারা মিশরীয়দের সমকক্ষ ছিল না। মন্তব্যটি আমি সমর্থন করি।সিন্ধু সভ্যতার মানুষ স্থাপত্যশিল্পে ব্যাপক অবদান রাখলেও তারা মিশরীয়দের মতো স্থাপত্যশিল্পে তেমন খ্যাতি অর্জন করতে পারে নি। স্থাপত্যশিল্পে মিশরীয়রা ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়। পাথর কেটে প্রকান্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হচ্ছে তাদের পিরামিডগুলো। মিশরীয়রা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত ফারাওয়ের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। এজন্য তারা মৃতদেহকে প্রক্রিয়াজাত করে তা সংরক্ষণের ব্যবস্থা করত। যা মমি নামে পরিচিত। এ মৃতদেহগুলোকে যে স্থানে কবর দেওয়া হতো সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো। মৃত ফারাওয়ের দেহ ও মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথরখণ্ড কেটে এসব পিরামিড নির্মাণ করেছিলেন। পিরামিডগুলো ছিল জ্যামিতিক ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু একটি সমাধিসৌধ। ইসহোটেপ নামে এক প্রভাবশালী ভাস্কর এ পিরামিডটি প্রস্তুত করেন। এ পিরামিডটির উচ্চতা ২০০ ফুট। মিশরে আরও অনেক পিরামিড আছে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। পিরামিড সম্পর্কে প্যাল্টাজেনেট সমাসেট ফ্রাই বলেন, "পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই শুধু নয়। এর সাথে জড়িত ছিল ধর্মীয় বিশ্বাস।" অতএব মিশরীয়রা পিরামিড তৈরি করলেই সিন্ধুর অধিবাসীরা তেমন বিখ্যাত স্থাপত্য তৈরি করতে পারে নি।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।