না, আমি মনে করি উদ্দীপকের মেলায় প্রাক-ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয় নি।
উদ্দীপকে উল্লিখিত ATN বাংলায় চ্যানেল শুধুমাত্র কবিতা আবৃত্তি স্থান পেয়েছে। এখানে অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ড স্থান পায়নি। তাই এখানে সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন ঘটেনি। ইসলাম-পূর্ব আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। মাসব্যাপী এ মেলায় কবিতা, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে 'কাবা' শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। একারণে এ কবিতাগুলোকে সাব-আ-মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়। এ সময় অনেক কাসিদা বা গীতিকাব্য (ode) রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনি নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐরতিহাসিক পি. কে. হিট্টির মতে, "পৃথিবীতে অন্য কোনো জাতি আবরদের মতো সাহিত্যচর্চায় এত, বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি।" কাসিদা ছাড়াও 'সাজা' বা আন্তঃমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। দিওয়ান আল-হামাসা', 'আল মুফাজ্জালিয়াত', 'কিতাব আল আগানি' প্রভৃতি গ্রন্থে প্রাক-ইসলামি যুগে আরবে রচতি গীতিকবিতাগুলো সংকলিত আছে। প্রাক-ইসলামি যুগে কাব্যচর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী-পুরুষ নির্বিশেষে সবাই কবিতাচর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনি ও যুদ্ধ-বিগ্রহের ঘটনাবলি। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এ মেলায় নাচগান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উদ্ভদৌড় অনুষ্ঠিত হতো।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের কবিতা প্রতিযোগিতায় আরবদের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। কেননা কবিতা ছাড়াও তারা সাহিত্য চর্চা, কুলজি রচনা, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড করত।