আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উত্তর: ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয়। 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ । আর আরব একটি ভূখণ্ডের নাম । সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। আরব এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর