শেয়ারFacebookWhatsApp

আরব আল-মুস্তারিবা কী? ব্যাখ্যা কর।

উত্তর: আরব-ই-মুস্তারিবা বলা হয় উত্তর আরবের অধিবাসীদের। এ জাতির প্রতিষ্ঠাতা হলেন হযরত ইবরাহিম (আ.)-এর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর বংশধর আদনান। আদনানের দুজন বংশধর ছিলেন- নিযার ও যাদার। এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের নামানুসারে আদনানীয় বা নিযারীয় বা মুদারীয় নামে পরিচিত। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আরব-ই-মুস্তারিবার অন্তর্ভুক্ত।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

আরব আল-মুস্তারিবা কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আধুনগর গ্রামের সগিরের সাথে প্রতিবেশী সকিনার বিয়ে হয়। চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। সাধারণ বিষয় নিয়ে প্রতিদিনই সকিনাকে মারধর করে সগির ও তার পরিবার। মসজিদের ইমাম সাহেব সগিরকে বললেন, "তোমার আচরণ সম্পূর্ণ ইসলামবিরোধী।"

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

আরবের অধিবাসী ৩ শ্রেণিতে বিভক্ত।

উত্তর

আরব-ই-মুস্তারিবা বলা হয় উত্তর আরবের অধিবাসীদের। এ জাতির প্রতিষ্ঠাতা হলেন হযরত ইবরাহিম (আ.)-এর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর বংশধর আদনান। আদনানের দুজন বংশধর ছিলেন- নিযার ও যাদার। এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের নামানুসারে আদনানীয় বা নিযারীয় বা মুদারীয় নামে পরিচিত। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আরব-ই-মুস্তারিবার অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের সকিনার ঘটনা ইতিহাসের জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।উদ্দীপকের আধুনগর গ্রামের সগিরের সাথে প্রতিবেশী সকিনার বিয়ে হয়। চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। অনুরূপ অবস্থা জাহেলিয়া যুগের সমাজের নারীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। জাহেলিয়া যুগের আরব সমাজে নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। তখন বিবাহ বলতে কিছুই ছিল না। তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর নিকট হতে অনুমতি নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে বিবাহ, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলিত ছিল। নারী পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বিক্রয় হতো। মৃত স্বামী ও পিতার অথবা কোনো আত্মীয়ের সম্পদে তাদের কোনো অংশ ছিল না। এছাড়া বিবাহ বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে স্বেচ্ছাচারী পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। তারা অবৈধ প্রণয়ের মতো বিবেক বর্জিত কাজেও লিপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক মনে করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কিতাবুল আঘানির মতে, এ জঘন্য প্রথা কায়েস বিন আসিম নামে জনৈক ব্যক্তি প্রবর্তন করেন। বহু পিতা দারিদ্র্যের ভয়ে কন্যাসন্তানকে হত্যা করত। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগে নারী জাতিকে এরূপ ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো। তাই উদ্দীপকের সকিনার প্রতি সগিরের আচরণের ঘটনা জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপকের সর্বশেষে ইমাম সাহেবের উক্তিটি তথা সগিরের আচরণকে ইসলাম বিরোধী বলা সম্পূর্ণ যৌক্তিক। কেননা ইসলাম নারীদের প্রতি যে আচরণের কথা বলেছে তা সগিরের আচরণে ফুটে ওঠেনি। জাহিলি সমাজে নারীরা অবহেলিত, লাঞ্ছিত ও ভোগের সামগ্রীর ন্যায় বিবেচিত হতো। সে সমাজে রাসুল (সা.) তাদেরকে সম্মানের সর্বোচ্চ আসনে স্থান দেন। তিনি কন্যা সন্তানকে হত্যা করতে নিষেধ করেন। এসব অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবিত্র কুরআনে বলা হয়েছে, "তুমি তোমার সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।" বিদায় হজের ভাষণে মহানবি (সা.) বলেন, "হে বিশ্বাসিগণ! স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে। তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। তাদের তোমরা আল্লাহকে সাক্ষী রেখেই গ্রহণ করেছ।"নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, "নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের। কিন্তু নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে।" (আল বাকারা: ২২৮) তাই উদ্দীপকের সগির যে কর্মকান্ড করেছে তা ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কেননা চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। সাধারণ বিষয় নিয়ে প্রতিদিনই সকিনাকে মারধর করে সগির ও তার পরিবার। যা ইসলামি রীতিনীতির পরিপন্থি। এমতাবস্থায় মসজিদের ইমাম সাহেব সগিরকে বললেন, “তোমার আচরণ সম্পূর্ণ ইসলামবিরোধী।" কেননা ইসলাম কন্যা সন্তান ও নারীদের প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছে। তাই ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরবমুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'XX^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

মালা' কী?
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথরনির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত।

Dhaka · 2017

পেপিরাস কী?
মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিসরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
উদ্দীপকের আলোকে মিসরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধি তথা পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।

Rajshahi · 2018

হিলফুল ফুযুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালীর তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।

Rajshahi · 2018

'জাজিরা' অর্থ কী?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।