ভাবসম্প্রসারণ করো: কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা।
উত্তর: কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা। ভাবসম্প্রসারণ: সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তাঁর সৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই। কিন্তু মানুষ নিজেদের স্বার্থ রক্ষার্থে তৈরি করেছে কৃত্রিম জাতি ও বর্ণপ্রথা। মানুষের মধ্যে সৃষ্টি করেছে দুর্ভেদ্য প্রাচীর। মানুষ সৃষ্টির সেরা জীব। বাহ্যিক পার্থক্য থাকলেও সব মানুষ এক, সব মানুষের ভিতরেই প্রবাহিত হয় লাল রক্ত। মানুষের কোনো জাতভেদ নেই। যে ধর্মের হোক না কেন তার সত্য পরিচয় সে মানুষ। মানুষের মর্যাদা সবকিছুর উপরে বলে বিবেচনা করা দরকার। কোনো ধর্ম, বর্ণ, সংস্কার মানুষের চেয়ে বড়ো হতে পারে না। এ জগতে যা কিছু রয়েছে, সবই মানুষের কল্যাণের জন্য নিয়োজিত। সবকিছুর আয়োজন মানুষের উপকারের লক্ষ্যে। তাই বাইরের রং যেমনই হোক মানুষকে সবার উপরে স্থান দিয়ে তার মর্যাদা স্বীকার করতে হয়। কিন্তু এ সত্য উপেক্ষা করে কেউ কেউ নিজেদের অভিজাত ভাবে। ফলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়, জাতিতে জাতিতে সংঘর্ষ ঘটে। সাদা, কালো, ধনী, গরিব, উচ্চবর্ণ, নিম্নবর্ণ এসব পার্থক্য মানুষের ভিতরে ঘৃণার সঞ্চার ঘটায়। এগুলো মানুষের মানবিক বিকাশের অন্তরায় তাই মানুষের জীবনের বিকাশ ঘটাতে হবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ দিয়ে জীবন আবদ্ধ রাখা অনুচিত। মানুষকে যদি মর্যাদা দেওয়া হয় তবে জীবন সুখকর হয়ে ওঠে। কীভাবে মানুষের কল্যাণ হবে তা বিবেচনা করা প্রয়োজন। মানবজীবনের মর্যাদা স্বীকার করে নিয়ে মানুষের উপকার করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। মানুষ নিজের তাগিদে সভ্যতার উদ্ভব ঘটিয়েছে। সেই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টি করেছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন। এভাবে আদি থেকে বর্তমান পর্যন্ত মানুষ তাঁর শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে চলেছে। তাই সব বাধা দূর করে, সব আদর্শের প্রভাব বাদ দিয়ে মানুষের জীবন মর্যাদার আসনে বসাতে হবে। মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তাই সৃষ্টির যেদিকে তাকাই না কেন, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছু চোখে পড়ে না। গায়ের রং, বংশ মর্যাদা, জাতভেদ নিয়ে মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করা একেবারেই অনুচিত।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
ভাবসম্প্রসারণ করো: কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা।
উত্তর