সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর: সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন কেয়া : শুভসকাল, শিলা। শিলা : শুভসকাল। কেমন আছ কেয়া? কেয়া : এই তো ভালো। তুমি কেমন আছ? শিলা : ভালো। জানো কেয়া, অসাধারণ একটি উপন্যাস পড়লাম গতকাল। কেয়া : কোন উপন্যাস? শিলা : লালসালু। কেয়া : ও তাই? এটা তো আমিও পড়েছি। চমৎকার উপন্যাস। শিলা : সৈয়দ ওয়ালীউল্লাহ্ কী চমৎকারভাবে ধর্ম ব্যবসায়ীদের ভন্ডামির চিত্র তুলে ধরেছেন দেখেছ? কেয়া : তবে আক্কাসের ভূমিকা কিন্তু প্রশংসনীয়। শিলা : আর জমিলার? কেয়া : ও তো অতুলনীয়। মজিদ তথা অন্ধ সমাজব্যবস্থার বিরুদ্ধে জমিলাই তো একমাত্র প্রতিবাদী চরিত্র। শিলা : তবে খালেক ব্যাপারীর বড়ো স্ত্রী আমেনার জন্য খুব খারাপ লেগেছে। কেয়া : ওই বদমাশ মজিদের কূটকৌশলের কারণেই তো আমেনার ওই পরিণতি হলো। শিলা : আর খালেক ব্যাপারী বুঝি এর জন্য দায়ী নয়? কেয়া : অবশ্যই দায়ী। গ্রামের বিত্তশালী ও প্রভাবশালী হয়েও মজিদের প্রতি তার আনুগত্য দেখে অবাক হওয়া ছাড়া কোনো উপায় থাকে, বলো? শিলা : হ্যাঁ, তা তো বটেই। তবে সর্বোপরি উপন্যাসটা কিন্তু কুসংস্কারাচ্ছন্ন সমাজের জন্য শক্তিশালী হাতিয়ার। কেয়া : তা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন আরেকটা নতুন উপন্যাস পড়ছি 'সূর্য দীঘল বাড়ি'। শিলা : নাম শুনেছি বইটার। পড়িনি। দিয়ো তো আমাকে। কেয়া : অবশ্যই দেবো। বই কেনা, সংগ্রহ করা এবং পড়ার অভ্যাস আজীবন রাখবে শিলা : একদম ঠিক। আমরা পরস্পরকে বই উপহার দেবো। ধন্যবাদ, বন্ধু। আজ বিদায়। ভালো থেকো।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর