শেয়ারFacebookWhatsApp

ভাব-সম্প্রসারণ করো: 'পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।'

উত্তর: পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। ভাবসম্প্রসারণ: পথ মানে উপায় অবলম্বন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথিকই তার পথ বের করে। পথ কোনো পথিককে আবিষ্কার করে না। তাকে লক্ষ্যে পৌঁছানোর কথা বলে দেয় না। পথিক বা মানুষ নিজ চেষ্টায় তার সাফল্যের পথ তৈরি করে নেয়। মানুষকে এই পৃথিবীতে অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য নানাধরনের পথ তৈরি করে নিতে হয়। জ্ঞানসাধনা ও জীবন সাধনায় জয়ী হতে হলে মানুষকে বিচিত্র পথে এগুতে হয়। জীবন চলার পথ কেবল ফল বিছানো হয় না, কাঁটা বিছানোও হয়। কঠিন সংগ্রামের পথে পাড়ি দিয়ে পথিককে অভীষ্ট লক্ষ্যে পৌছাতে হয়। কোনো সাফল্য বা উন্নতির পথ নিজে নিজেই ব্যক্তিকে বেছে নেয় না। ব্যক্তিই তার উন্নতির পথ বেছে নেয়। উন্নতি বা সাফল্যের জন্য মানুষকে সমূহ ঝুঁকি বা সংগ্রামের পথে অবতীর্ণ হতে হয়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য বাঙালিকে সশস্ত্র সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। বহু রক্তক্ষয় আর জীবনোৎসর্গের মধ্য দিয়ে স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছে। বিনা চেষ্টায় বা সংগ্রামের পথ না দিয়ে স্বাধীনতা অর্জন কোনোদিনই সম্ভব হতো না। সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানুষ নিজ কল্যাণ সাধনের জন্য শ্বাপদসংকুল পথে এগিয়েছে। বনজঙ্গল কেটে, হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নিজের নিরাপদ বাসস্থান নিশ্চিত করেছে। ভাগ্যোন্নয়নে মানুষ জয় করে নিয়েছে দুর্গম গিরিপথ, আকাশপথ, সাগর-মহাসাগর। আজকের বিজ্ঞানীরা দুঃখ-সাহসে নব নব আবিষ্কার, অভিযানের পথে পাড়ি জমাচ্ছে। মানুষের চিরকালীন কল্যাণে যারা নতুন নতুন পথ আবিষ্কার করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। যুগে যুগে সাধক, পণ্ডিত ও বিজ্ঞানীরা মানুষের জন্য নির্মাণ করে গিয়েছে আরেক পথ-মুক্তির পথ। তারা মানুষে মানুষে মেলবন্ধনের উপায় নির্ধারণ করে গেছেন। সঠিক ও যথার্থ পথ আবিষ্কারে মানুষকে অবিরাম সংগ্রাম করতে হয়েছে। কল্যাণের পথ নিজে নিজেই মানুষের কাছে এসে দাঁড়ায়নি। মানুষ নিজ চেষ্টা সাধনায় সমগ্র মানবতার কল্যাণ ও মুক্তির পথ খুঁজে নিয়েছে। কালের বিবর্তনে মানুষ মুক্তির বিচিত্র পথে এগিয়ে গিয়েছে। মহাজ্ঞানী ও মহৎ সাধকেরা মুক্তির যে পথ আবিষ্কার করেছে, আমাদেরকে সেসব পথ অনুসরণ করতে হবে সার্বিক কল্যাণের জন্য। পথ আমাদেরকে ডাকবে না। আমরা নিজেদের কল্যাণেই নতুন পথের সন্ধানে এগিয়ে যাব। এতে আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে।

HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

ভাব-সম্প্রসারণ করো: 'পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।'

উত্তর

পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। ভাবসম্প্রসারণ: পথ মানে উপায় অবলম্বন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথিকই তার পথ বের করে। পথ কোনো পথিককে আবিষ্কার করে না। তাকে লক্ষ্যে পৌঁছানোর কথা বলে দেয় না। পথিক বা মানুষ নিজ চেষ্টায় তার সাফল্যের পথ তৈরি করে নেয়। মানুষকে এই পৃথিবীতে অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য নানাধরনের পথ তৈরি করে নিতে হয়। জ্ঞানসাধনা ও জীবন সাধনায় জয়ী হতে হলে মানুষকে বিচিত্র পথে এগুতে হয়। জীবন চলার পথ কেবল ফল বিছানো হয় না, কাঁটা বিছানোও হয়। কঠিন সংগ্রামের পথে পাড়ি দিয়ে পথিককে অভীষ্ট লক্ষ্যে পৌছাতে হয়। কোনো সাফল্য বা উন্নতির পথ নিজে নিজেই ব্যক্তিকে বেছে নেয় না। ব্যক্তিই তার উন্নতির পথ বেছে নেয়। উন্নতি বা সাফল্যের জন্য মানুষকে সমূহ ঝুঁকি বা সংগ্রামের পথে অবতীর্ণ হতে হয়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য বাঙালিকে সশস্ত্র সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। বহু রক্তক্ষয় আর জীবনোৎসর্গের মধ্য দিয়ে স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছে। বিনা চেষ্টায় বা সংগ্রামের পথ না দিয়ে স্বাধীনতা অর্জন কোনোদিনই সম্ভব হতো না। সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানুষ নিজ কল্যাণ সাধনের জন্য শ্বাপদসংকুল পথে এগিয়েছে। বনজঙ্গল কেটে, হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নিজের নিরাপদ বাসস্থান নিশ্চিত করেছে। ভাগ্যোন্নয়নে মানুষ জয় করে নিয়েছে দুর্গম গিরিপথ, আকাশপথ, সাগর-মহাসাগর। আজকের বিজ্ঞানীরা দুঃখ-সাহসে নব নব আবিষ্কার, অভিযানের পথে পাড়ি জমাচ্ছে। মানুষের চিরকালীন কল্যাণে যারা নতুন নতুন পথ আবিষ্কার করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। যুগে যুগে সাধক, পণ্ডিত ও বিজ্ঞানীরা মানুষের জন্য নির্মাণ করে গিয়েছে আরেক পথ-মুক্তির পথ। তারা মানুষে মানুষে মেলবন্ধনের উপায় নির্ধারণ করে গেছেন। সঠিক ও যথার্থ পথ আবিষ্কারে মানুষকে অবিরাম সংগ্রাম করতে হয়েছে। কল্যাণের পথ নিজে নিজেই মানুষের কাছে এসে দাঁড়ায়নি। মানুষ নিজ চেষ্টা সাধনায় সমগ্র মানবতার কল্যাণ ও মুক্তির পথ খুঁজে নিয়েছে। কালের বিবর্তনে মানুষ মুক্তির বিচিত্র পথে এগিয়ে গিয়েছে। মহাজ্ঞানী ও মহৎ সাধকেরা মুক্তির যে পথ আবিষ্কার করেছে, আমাদেরকে সেসব পথ অনুসরণ করতে হবে সার্বিক কল্যাণের জন্য। পথ আমাদেরকে ডাকবে না। আমরা নিজেদের কল্যাণেই নতুন পথের সন্ধানে এগিয়ে যাব। এতে আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে।
HSCBangla 2nd Paperরাজশাহী ক্যাডেট কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৫ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও...

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৫ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2026

একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2026

পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে! কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও ldots..

ঢাকা কলেজ · 2026

নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে! কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও ldots..

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।

ঢাকা কলেজ · 2026

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে একটি সংলাপ রচনা করো।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: 'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।