সারাংশ লেখো: মানুষের একটা বড় পরিচয়, সে ভাবতে পারে। করতে পারে যেকোনো বিষয়ে চিন্তা। যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু পাখিকে পশুপাখি হতে ভাবতে হয় না - পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ - বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য-অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতার ও পেছনের সারিতেই তাদের স্থান।
উত্তর: সারাংশ: মানুষ জন্মগতভাবেই ভাবনাচিন্তা করতে সক্ষম। এই ক্ষেত্রে অন্য পশুপাখিরা অসহায়। তারা সীমিত পরিধির মধ্যে থেকে জীবিকা ও প্রজনন পদ্ধতি সচল রেখেছে। ভালোমন্দ চিন্তা করার সক্ষমতা সভ্যতার মাপকাঠি নির্ণয় করে।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর