ভাবসম্প্রসারণ করো: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
উত্তর: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ভাবসম্প্রসারণ: চরিত্রহীন ব্যক্তিমাত্রই দুর্জন। এ শ্রেণির মানুষ মহাবিদ্বান হলেও তাদের সঙ্গ অবশ্যই পরিত্যাজ্য। তাদের বিদ্যা লোকসমাজে উপকারের চেয়ে অপকারই করে বেশি। এ বিদ্বান-দুর্জনের সাহচর্যে নিষ্কলুষ চরিত্রও হতে পারে কলুষিত। বিদ্যা মানবজীবনের অমূল্য সম্পদ। বিদ্যার হিরণ্ময় দীপ্তিতে মানুষ হয়ে ওঠে মহীয়ান। বিদ্বান ব্যক্তি সর্বত্র মর্যাদাবান ও মহাসম্মানের পাত্র। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি চরিত্রবান না হন, তাহলে তাঁর পরিণতি মঙ্গলজনক হয় না। বস্তুত চরিত্র বিদ্যার চেয়ে বেশি মূল্যবান। বিদ্বান ও চরিত্রবান ব্যক্তি দেশ ও জাতির অনন্য সম্পদ। সচ্চরিত্র ব্যক্তি মূর্খ হলেও অসচ্চরিত্র বিদ্বানের চেয়ে অধিকতর মান্য ও গ্রহণযোগ্য। কাজেই চরিত্রহীন দুর্জন সুপণ্ডিত হলেও তার সাহচর্য পরিত্যাগ করাই শ্রেয়। বিদ্যা অমূল্য সম্পদ হলেও তা অর্জনের জন্য চরিত্রহীন ব্যক্তির সংস্পর্শে যাওয়া কোনোক্রমেই উচিত নয়। কারণ দুর্জনের সাহচর্যে নিষ্কলুষ চরিত্রও কলুষিত হতে পারে। দুর্জন ব্যক্তি বিদ্যাবুদ্ধিতে মহাপণ্ডিত বলে খ্যাতিমান হলেও সবার উচিত তার সঙ্গ পরিহার করা। কারণ চরিত্রহীনের বিদ্যাবুদ্ধি জ্ঞানবান বা চরিত্রবান ব্যক্তির কোনো কাজে লাগে না বরং তাদের কলুষ স্পর্শে জীবনের অমূল্য সম্পদ চরিত্র চিরতরে কলুষিত হয়ে যেতে পারে। সুতরাং, জীবনের সর্বক্ষেত্রেই অসচ্চরিত্র ব্যক্তির সাহচর্য পরিত্যাগ করা বাঞ্ছনীয়। চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। চরিত্র নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না, পশুতে পরিণত হয়। তাই চরিত্রহীন দুর্জন বিদ্বান ব্যক্তির সাহচর্য পরিহার করাই মঙ্গলজনক।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
ভাবসম্প্রসারণ করো: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
উত্তর