শেয়ারFacebookWhatsApp

বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর: শিক্ষার্থী : স্যার, পরশুদিন আমার ছুটি প্রয়োজন। শিক্ষক : কী কারণে? শিক্ষার্থী : পরশুদিন আমার ছোটো বোনের বিয়ে। শিক্ষক : তোমার ছোটো বোনের বিয়ে! সে কোন ক্লাসে পড়ে? তার বয়স কত? শিক্ষার্থী : স্যার, সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বয়স চৌদ্দ-পনেরো হবে। শিক্ষক : সে কি! এত দেখছি বাল্যবিবাহ। তুমি কি জানো বাল্যবিবাহ সমাজের জন্য কতটা ক্ষতিকর? শিক্ষার্থী : আসলে স্যার আমার বোনের জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তাই আমার মা-বাবা আর দেরি করতে চাচ্ছেন না। শিক্ষক : শোনো, বাল্যবিবাহ কেন সমাজের জন্য ক্ষতিকর সে সম্পর্কে তোমাকে কিছু কথা বলি। বাল্যবিবাহের কারণে আমাদের দেশে প্রতিবছর অনেক মেয়ে শিক্ষার্থী শিক্ষা থেকে অকালে ঝরে যাচ্ছে। এতে আমাদের দেশ একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারছে না। অল্পবয়সে বিয়ে হওয়ায় আমাদের দেশের অসংখ্য মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে। তাছাড়া কখনো কখনো দেখা যায়, সন্তান জন্ম দেওয়ার মতো পরিণত না হওয়ায় জন্মদাত্রী মা ও জন্ম নেওয়া সন্তান উভয়ই অপুষ্টিতে ভোগে। তাই বাল্যবিবাহ মোটেই সমর্থনযোগ্য নয়। কি, কিছু বুঝতে পারলে? শিক্ষার্থী : জি স্যার। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আমি বুঝতে পেরেছি। শিক্ষক : শুধু তুমি বুঝলেই হবে না। বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সমাজের অন্য সবাইকেও বোঝাতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একটা সুস্থ সমাজ গড়তে গেলে অবশ্যই সমাজ থেকে বাল্যবিবাহ উচ্ছেদ করতে হবে। শিক্ষার্থী : স্যার, তাহলে কি আমিও বাসায় গিয়ে আমার বাবা-মাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাব? তাহলে হয়তো তারাও আর আমার বোনকে এত অল্পবয়সে বিয়ে দিতে চাইবেন না। শিক্ষক : হ্যাঁ, তুমি বাসায় গিয়ে অবশ্যই তোমার মা-বাবাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবে। আর আমি তোমার বাবার সঙ্গে এ বিষয়ে কথা বলব। আমার ধারণা তোমার বাবা-মা আমার কথা বুঝবেন। আর এত তাড়াতাড়ি তোমার বোনের বিয়েটাও তিনি বন্ধ করে দেবেন। আশা করছি পরশুদিন তোমার আর ছুটির প্রয়োজনও হবে না। শিক্ষার্থী : অনেক ধন্যবাদ স্যার।

HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর

শিক্ষার্থী : স্যার, পরশুদিন আমার ছুটি প্রয়োজন। শিক্ষক : কী কারণে? শিক্ষার্থী : পরশুদিন আমার ছোটো বোনের বিয়ে। শিক্ষক : তোমার ছোটো বোনের বিয়ে! সে কোন ক্লাসে পড়ে? তার বয়স কত? শিক্ষার্থী : স্যার, সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বয়স চৌদ্দ-পনেরো হবে। শিক্ষক : সে কি! এত দেখছি বাল্যবিবাহ। তুমি কি জানো বাল্যবিবাহ সমাজের জন্য কতটা ক্ষতিকর? শিক্ষার্থী : আসলে স্যার আমার বোনের জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তাই আমার মা-বাবা আর দেরি করতে চাচ্ছেন না। শিক্ষক : শোনো, বাল্যবিবাহ কেন সমাজের জন্য ক্ষতিকর সে সম্পর্কে তোমাকে কিছু কথা বলি। বাল্যবিবাহের কারণে আমাদের দেশে প্রতিবছর অনেক মেয়ে শিক্ষার্থী শিক্ষা থেকে অকালে ঝরে যাচ্ছে। এতে আমাদের দেশ একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারছে না। অল্পবয়সে বিয়ে হওয়ায় আমাদের দেশের অসংখ্য মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে। তাছাড়া কখনো কখনো দেখা যায়, সন্তান জন্ম দেওয়ার মতো পরিণত না হওয়ায় জন্মদাত্রী মা ও জন্ম নেওয়া সন্তান উভয়ই অপুষ্টিতে ভোগে। তাই বাল্যবিবাহ মোটেই সমর্থনযোগ্য নয়। কি, কিছু বুঝতে পারলে? শিক্ষার্থী : জি স্যার। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আমি বুঝতে পেরেছি। শিক্ষক : শুধু তুমি বুঝলেই হবে না। বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সমাজের অন্য সবাইকেও বোঝাতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একটা সুস্থ সমাজ গড়তে গেলে অবশ্যই সমাজ থেকে বাল্যবিবাহ উচ্ছেদ করতে হবে। শিক্ষার্থী : স্যার, তাহলে কি আমিও বাসায় গিয়ে আমার বাবা-মাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাব? তাহলে হয়তো তারাও আর আমার বোনকে এত অল্পবয়সে বিয়ে দিতে চাইবেন না। শিক্ষক : হ্যাঁ, তুমি বাসায় গিয়ে অবশ্যই তোমার মা-বাবাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবে। আর আমি তোমার বাবার সঙ্গে এ বিষয়ে কথা বলব। আমার ধারণা তোমার বাবা-মা আমার কথা বুঝবেন। আর এত তাড়াতাড়ি তোমার বোনের বিয়েটাও তিনি বন্ধ করে দেবেন। আশা করছি পরশুদিন তোমার আর ছুটির প্রয়োজনও হবে না। শিক্ষার্থী : অনেক ধন্যবাদ স্যার।
HSCBangla 2nd Paperরাজশাহী ক্যাডেট কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৫ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও...

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৫ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2026

একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2026

পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে! কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও ldots..

ঢাকা কলেজ · 2026

নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে! কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও ldots..

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।

ঢাকা কলেজ · 2026

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে একটি সংলাপ রচনা করো।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে একটি সংলাপ রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত সংকেত অনুসরণে 'বইয়ের ফেরিওয়ালা' শিরোনামে খুদে গল্প রচনা করো: গল্পসংকেত: 'কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান' নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ ' তৈরি করো।মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বিষয়ক একটি খুদে গল্প রচনা করো।সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।একজন প্রতিবন্ধী মানুষের বেঁচে থাকা নিয়ে খুদেগল্প লেখো।পরীক্ষার পর করণীয় সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।'দেশপ্রেম' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে দুইজন সচেতন অভিভাবকের সংলাপ রচনা করো।নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প রচনা করো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধরো।'মানুষ মানুষের জন্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো।মনে করো, তুমি সাকিব, তোমার বন্ধুর নাম লিমন। 'নিরাপদ সড়ক চাই' বিষয়ে তোমাদের মধ্যে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।