'ব' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: ১. শব্দের প্রথমে থাকলে ব-ফলার উচ্চারণ হয় না। যেমন- ধ্বনি (ধোনি), ত্বক (তক্), দ্বেষ (দেশ), জ্বর (জর), স্বদেশ (শদেশ) ইত্যাদি। ২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। যেমন- বিশ্ব (বিশো), বিদ্বান (বিদ্দান), আশ্বিন (আশিন), স্বত্ব (শক্তো) ইত্যাদি। ৩. যুক্তব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। যেমন- সান্ত্বনা (শান্তানা), দ্বন্দ্ব (দন্দো), উজ্জ্বল (উজ্জাল্) ইত্যাদি। 8. ব-য়ে ও ম-য়ে ব-ফলার উচ্চারণ বহাল থাকে। যেমন- নব্বই (নোব্বোই), সম্বোধন (শম্বোধন) ইত্যাদি। ৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব-ফলা থাকলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন- উদ্বেল, (উদ্বেল্), ভবিষ্যদ্বাণী, (ভোবিশদ্বানি), উদ্বোধন, (উদ্দ্বাধোন) ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
'ব' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর