বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো- ক. যেসব শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং কারচিহ্ন ি বা ু হবে। যেমন: পল্লি, ধরণি, শ্রেণি, রচনাবলি ইত্যাদি। খ. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, কর্ম, কার্য, সূর্য ইত্যাদি। গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত 'ম' স্থানে 'ং' হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি। ঘ. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি। ঙ. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই, উ এবং এদের কারচিহ্ন ি বা ু ব্যবহৃত হবে। যেমন: আরবি, আসামি, ইংরেজি, বাঙালি, সরকারি, চুন ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর