উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: নিচে ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম বা বৈশিষ্ট্য উদাহরণসহ দেওয়া হলো- ক. আদ্য ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন: ধ্বনি (ধোনি), ত্বক (তক্), স্বদেশ (শদেশ,) স্বাগত (শাগতো) ইত্যাদি। খ. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে থাকে। যেমন: বিশ্ব (বিশ্ শো), বিদ্বান (বিদ্ দান), বিশ্বাস (বিশ্ শাশ) ইত্যাদি। গ. উৎ উপসর্গযোগে গঠিত শব্দের 'ৎ' (দ্)-এর সঙ্গে ব-ফলার 'ব' বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন: উদ্ বেগ (উদ্ বেগ্), উদ্ বোধন (উদ্ বোধন্), উদ্ বাস্তু (উদ্ বাস্ তু) ইত্যাদি। ঘ. বাংলা শব্দে 'ক' থেকে সন্ধির সূত্রে আগত গ্-এর সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অপরিবর্তিত থাকে। যেমন: দিগ্ বিদিক (দিগ্ বিদিক্), দিগ্ বলয় (দিগ্ বলয়্), দিগ্ বিজয় (দিগ্ বিজয়্) ইত্যাদি। ঙ. 'ব' অথবা ম-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন: নব্বই (নব্ বোই), শাব্বাশ (শাব্ বাশ্), লম্ব (লম্ বো) ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর