উদাহরণসহ 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর: বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো- ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে। খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে। গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু। ঘ. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই এ-এর উচ্চারণ বিবৃত 'অ্যা' হয়। যেমন: খেলা → খ্যালা, বেলা → ব্যালা। ঙ. আদ্য এ-এর পরে 'অ' বা 'আ-কার' থাকলে 'এ' সাধারণত 'অ্যা'-এর উচ্চারণ বিবৃত হয়। যেমন: এক → অ্যাক্; তেমন → ত্যামোন।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
উদাহরণসহ 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর