বাংলা একাডেমি প্রণিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: অ-তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো- ক. সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের ি, ু ব্যবহৃত হবে। যেমন: ইংরেজি, কাহিনি, মালি, হেঁয়ালি ইত্যাদি। খ. বাংলায় এ বর্ণ বা এ-কার (ে) দিয়ে এ এবং অ্যা উভয় ধ্বনি নির্দেশিত হয়। যেমন: লেঠা (ল্যাঠা), একাডেমি (অ্যাকাডেমি) ইত্যাদি। গ. শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে। যেমন: গাং, সং, পালং ইত্যাদি। তবে অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে ঙ হবে। যেমন: বাঙালি, রঙিন, ভাঙা ইত্যাদি। ঘ. বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনিপদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন: কাগজ, জুলুম, বাজার ইত্যাদি। ঙ. ঊর্ধ্ব-কমা যথাসম্ভব বর্জন করা হবে। যেমন: বলে, দুজন, হয়ে ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর