বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো- ক. তৎসম শব্দের বানানে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন। খ. তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত। গ. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কার চিহ্ন (ি, ু) হবে। যেমন: কিংবদন্তি, ধরণি ইত্যাদি। ঘ. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঋণ, মরণ। ঙ. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর