পদক্রম কী? বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: বাক্যের অন্তর্গত পদগুলোর যথাযথ সংস্থাপনকেই পদ সংস্থাপনার ক্রম বা পদক্রম বলে। যেমন: আমি চিড়িয়াখানা দেখতে ঢাকায় যাব। এ বাক্যে সংস্থাপিত পদকে এমন একটি ক্রমে সাজানো হয়েছে, যাতে করে শ্রোতার পক্ষে বক্তার বক্তব্য বোঝা সহজ হয়। এটিই বাক্যের পদক্রম। বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম দেওয়া হলো: ১. সাধারণ বাক্যে প্রথমে সম্প্রসারণসহ উদ্দেশ্য (বা কর্তা) এবং বাক্যের শেষে সম্প্রসারণসহ বিধেয় (বা ক্রিয়াপদ) বসে। যেমন: [চিত্র] ২. সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। যেমন: ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ৩. কারক-বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের পূর্বে বসে। যেমন: রাজশাহীর আম খেতে চমৎকার। ৪. বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্যের পরে বসে। যেমন: তুমি যে বোকা তা বুঝতে আমার সময় লাগেনি। ৫. বহুপদময় বিশেষণ অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে। যেমন: তার চোখ বন্ধ করা, জেগে বড়ো যন্ত্রণায়।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
পদক্রম কী? বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর
২. সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। যেমন: ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
৩. কারক-বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের পূর্বে বসে। যেমন: রাজশাহীর আম খেতে চমৎকার।
৪. বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্যের পরে বসে। যেমন: তুমি যে বোকা তা বুঝতে আমার সময় লাগেনি।
৫. বহুপদময় বিশেষণ অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে। যেমন: তার চোখ বন্ধ করা, জেগে বড়ো যন্ত্রণায়।