নিম্নে প্রদত্ত বাক্যগুলো হতে যেকোনো ৫টির নির্দেশনা অনুসারে বাক্যান্তর করো: ক. যারা সংস্কৃতিমান, তারা শালীন হয়। (সরল) খ. সে কথাই এরা ভাবে। (নেতিবাচক) গ. তোমার যাওয়া উচিত। (অনুজ্ঞাবাচক) ঘ. ইনানী বীচের প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার। (বিস্ময়সূচক) ঙ. ওষুধ খাও, না হয় মরো। (সরল) চ. দয়া করে কিছু বলবেন না। (নির্দেশাত্মক) ছ. যদিও সে অশিক্ষিত, তবুও সে দেশপ্রেমিক। (যৌগিক) জ. রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করল না। (অস্তিবাচক)
উত্তর: ক. সংস্কৃতিমান ব্যক্তিরা শালীন হয়। খ. সেকথা এরা না ভেবে পারে না। গ. তুমি যাও। ঘ. বাহ্! ইনানী বীচের প্রাকৃতিক সৌন্দর্য কী চমৎকার! ঙ. ওষুধ না খেলে মরবে। চ. দয়া করে কিছু বলা থেকে বিরত থাকুন। ছ. সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। জ. রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণে অস্বীকৃতি জানালো।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর