বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের বাক্যান্তর করো: i. জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক) ii. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল) iii. যখন মেঘ গর্জন করে, তখন ময়ূর নৃত্য করে। (সরল) iv. বাড়িটা তারা দখল করেছে। (নেতিবাচক) v. এত সাধনা করেও তোমার মন পেলাম না। (যৌগিক) vi. জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক) vii. তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। (জটিল) viii. সেই কণ্ঠস্বর ভারি মিষ্টি (বিস্ময়সূচক)
উত্তর: i. জীবে দয়া করো। ii. আমার ইচ্ছা নাই যে আমি ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করি। iii. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। iv. এমন নয় যে, বাড়িটা তারা দখল করেনি। v. এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না। vi. জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? vii. যখন তিনি ছিলেন, তখন কোনো জিনিসের অভাব ছিল না। viii. সেই কণ্ঠস্বর কী মিষ্টি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর