বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো: i. সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। (সরল) ii. দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক) iii. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক) iv. জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক) v. ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়সূচক) vi. তাহার মন একবারে কাঠ হইয়া গেল। (নেতিবাচক) vii. আমি মিথ্যা বলিনি। (অস্তিবাচক) viii. জ্ঞানীরাই সত্যিকার ধনী। (জটিল)
উত্তর: i. সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। ii. দেশপ্রেমিককে কে না ভালোবাসে? iii. তিনি বিদ্বান এবং তাঁর অহংকার নেই। iv. জীবে দয়া করো। v. বাহ! ত্যাগের কী অপূর্ব মহিমা। vi. তাহার মন একেবারে কাঠ না হইয়া পারিল না। vii. আমি সত্য বলেছি। viii. যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর