নিম্নে প্রদত্ত বাক্যগুলো হতে যেকোনো ৫টি বাক্যের শুদ্ধরূপ লেখো: ক. মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন। খ. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। গ. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন। ঘ. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। ঙ. শুধুমাত্র তিনি আমার কাছেই থাকবেন। চ. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। ছ. এ কথা প্রমাণ হয়েছে। জ. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
উত্তর: ক. মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। খ. কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। গ. তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। ঘ. আগামীকাল কলেজ বন্ধ থাকবে। ঙ. শুধু তিনি আমার কাছে থাকবেন। চ. আমৃত্যু দেশের সেবা করে যাব। ছ. একথা প্রমাণিত হয়েছে। জ. তার সৌজন্যে মুগ্ধ হলাম।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর