যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানী ঘটে। ii. আমি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। iii. নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী। iv. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা। v. তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। vi. অশ্রু জলে বুক ভেসে গেল। vii. সুশিক্ষার কোনো বিকল্প নেই। viii. ফ্যালো টাকা মাখো তেল।
উত্তর: i. আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। ii. আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। iii. নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী। iv. অধ্যয়নই ছাত্রদের তপস্যা। v. তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। vi. চোখের জলে বুক ভেসে গেল। vii. শিক্ষার কোনো বিকল্প নেই। viii. ফেলো কড়ি মাখো তেল।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল

উত্তর