বিজ্ঞানমেলা পরিদর্শনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো।
উত্তর: ১৫ ডিসেম্বর, ২০২৬ মঙ্গলবার রাত ৯টা ঢাকা আজ ছিল আমাদের কলেজের বিজ্ঞান মেলার শেষ দিন। গত ২৪ তারিখ থেকে আজ ২৬ তারিখ পর্যন্ত এ মেলাটির আয়োজন চলে আমাদের কলেজ প্রাঙ্গণে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নানাবিধ বিষয়কে সামনে এনে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে বিজ্ঞানমেলার। এবার বিজ্ঞানমেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ১০টি দল দশ রকমের প্রজেক্ট নিয়ে হাজির হয়। এছাড়া মেলায় বিজ্ঞানবিষয়ক নানা বইয়ের একটি স্টল ছিল। মেলার আরেকটি প্রধান আকর্ষণ ছিল 'বিজ্ঞানের মজার খেলা' কর্নারটি। এখানে সহজ পদ্ধতিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয় খেলার মাধ্যমে দেখানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের তৈরি করা প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল 'একটি আদর্শ গ্রাম', 'পানিদূষণ রোধে বিজ্ঞান', 'পানি অপচয় রোধে বৈজ্ঞানিক ব্যবস্থা' ইত্যাদি। আমি যে দলের মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেছি, তাঁর নাম ছিল 'প্লাটো' আমাদের প্রজেক্ট ছিল 'কৃত্রিম উপায়ে মার্কার তৈরি।' মেলায় উদ্ভাবন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ড. কায়কোবাদের উপস্থিতি। আমি তার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি এবং ছবিও তুলেছি। বিজ্ঞানমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। আমি এটি খুব উপভোগ করেছি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
বিজ্ঞানমেলা পরিদর্শনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো।
উত্তর