মহান বিজয় দিবস উদযাপনের উপর একটি দিনলিপি প্রস্তুত করো।
উত্তর: ১৬ই ডিসেম্বর ২০২৬ বুধবার রাত ১০টা ২৫ মিনিট ঢাকা আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। দিনটি আমাদের জাতীয় দিবসগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছরই শ্রদ্ধা ও উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দিনটি উদ্যাপন করি। এবারের বিজয় দিবসটা কাটালাম নতুন এক পরিবেশে, যা থেকে আমি ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন করলাম। বন্ধুদের সঙ্গে সারাদিন কাটালাম কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীতানুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমার সব থেকে ভালো লাগলো মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার অংশটুকু। প্রথমবারের মতো এতজন গর্বিত মুক্তিসেনাকে একসঙ্গে দেখার সৌভাগ্য হলো আমার। তখন আমার কতটুকু ভালো লাগছিল তা বলে বোঝানো যাবে না। তখন আমি একধরনের রোমাঞ্চ অনুভব করছিলাম। খেলাধুলা প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণের সময়টা ছিল আরেকটা শিহরন জাগানো অংশ। তিনটি খেলায় অংশ নিয়ে দুটি খেলায় প্রথম স্থান আর অন্যটিতে তৃতীয় স্থান অর্জন করেছি আমি। আর সেজন্য তিন-তিনবার পুরস্কার নিতে মঞ্চে যাওয়ার সময় বন্ধুরা আমার দিকে গর্ব নিয়ে তাকিয়ে ছিল, যা খুব ভালো লাগছিল। এমনকি আমার কৃতিত্বের কথাটা এখন যখন লিখছি, সেই শিহরনটাই কাজ করছে। অসাধারণ ছিল সেই অনুভূতি! বিজয় দিবসে বিজয়ীর বেশে আজ আমি কলেজ থেকে বাড়ি ফিরেছি।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
মহান বিজয় দিবস উদযাপনের উপর একটি দিনলিপি প্রস্তুত করো।
উত্তর