'যুব সমাজের নৈতিক অবক্ষয়' শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর: যুবসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২২ জুন ২০২৬। যুবশক্তি যেকোনো জাতির কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যুবসমাজের অবক্ষয় দেশের সকল সুখ-শান্তি ও সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। পিছিয়ে দিচ্ছে উন্নয়নের ধারা। অথচ যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে, যুবসমাজকে সুসংগঠিত করতে পারলে তারাই জাতির চালিকাশক্তি হতে পারে। প্রশ্ন হলো, কেন আজ যুবসমাজের এমন অবক্ষয়। এর কারণ অনুসন্ধানের জন্য আমাদের খুব বেশি পর্যালোচনা করতে হবে। যুবকরা এ সমাজের শিক্ষিত ও সচেতন অংশ। এরা সবাই কোনো না কোনো কাজের উপযুক্ত বা কাজের প্রত্যাশী। সুন্দর জীবনের হাতছানি তাদের সামনে। অথচ আমাদের দেশে শিক্ষিত জনশক্তির কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছে না। ফলে অনেকেই বেকার, তারা কমবেশি অনেকেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত। তাদের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। আমরা একটু সচেতন হলেই সে কারণগুলো চিহ্নিত করা সম্ভব যা যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। যেমন: যুবসমাজের জন্য রাষ্ট্র কোনো নির্দিষ্ট দিকনির্দেশনার রূপরেখা এখন পর্যন্ত দিতে পারেনি। যুবসমাজকে সংগঠিত করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কর্মসংস্থান পর্যাপ্ত পরিমাণে না হওয়ায় যুবসমাজ হতাশাগ্রস্ত ও প্রাণচাঞ্চল্যহীন হয়ে পড়ছে। যুবসমাজকে বিভিন্ন রাজনৈতিক দল'অনৈতিক পথে ঠেলে দিচ্ছে। যুবকদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কোনো পরিকল্পনা এখন 'পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। যুবকদের মাঝে নৈতিক মূল্যবোধের বিকাশ ও চর্চার পরিবেশ সৃষ্টি হয়নি। বিজাতীয় সংস্কৃতি, কালো টাকার প্রভাব, দারিদ্র্য এসব থেকে যুবসমাজকে দূরে রাখার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যুবসমাজের হতাশার কারণগুলো দূর করতে হবে। নৈতিক অবক্ষয় নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। এজন্য দরকার সামাজিক আন্দোলন, দরকার জাতীয় চেতনা। বেসরকারি সংস্থাগুলোর এ কাজে এগিয়ে আসতে হবে। উপায় বের করতে হবে কী করে যুবসমাজের অবক্ষয় রোধ করা যায়। সবার সমন্বিত প্রচেষ্টা থাকলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। আসুন, সবাই একাত্ম হই, উচ্চারণ করি যুবসমাজের অবক্ষয় ঠেকানোর শপথমালা। এর জন্য প্রয়োজন কর্মমুখী শিক্ষা এবং প্রয়োজন কাজের সুযোগ বৃদ্ধি করে তাদেরকে সুশৃঙ্খল জীবন দেওয়া। প্রয়োজনে অভিভাবক পর্যায়ে সৎ জীবনযাপনের উদাহরণ সৃষ্টি করা। তাহলেই যুব সমাজ থেকে নৈতিক অবক্ষয় রোধ করা যাবে। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই কাজ শুরু করতে হবে।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
'যুব সমাজের নৈতিক অবক্ষয়' শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর