কোন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা করো।
উত্তর: ২ মে ২০২৬ অধ্যক্ষ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন। জনাব গত ২৮ জুন ২০২৬ তারিখে 'দৈনিক যুগান্তর' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে বাংলা বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। নাম : ফাতেমা ওয়ারা পিতার নাম : ওয়াজেদ মল্লিক মায়ের নাম : রাবেয়া সুলতানা স্থায়ী ঠিকনা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর ও উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। বর্তমান ঠিকানা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর ও উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। জন্ম তারিখ : ৩০ জানুয়ারি ২০০১ জাতীয়তা : বাংলাদেশি ধর্ম : ইসলাম শিক্ষাগত যোগ্যতা : [চিত্র] অভিজ্ঞতা : ১ নভেম্বর ২০২৫ থেকে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে কৃতজ্ঞ থাকব। বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি: ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. যাবতীয় শিক্ষা সনদের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি * [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
কোন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা করো।
উত্তর
অভিজ্ঞতা : ১ নভেম্বর ২০২৫ থেকে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে কৃতজ্ঞ থাকব।
বিনীত
ফাতেমা ওয়ারা
সংযুক্তি:
১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
২. যাবতীয় শিক্ষা সনদের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]