'প্রভাষক-বাংলা' পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ২০.০৩, ২০২৫ অধ্যক্ষ নবাবগঞ্জ মহাবিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। বিষয়: প্রভাষক বাংলা পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ৬ মার্চ, ২০২৫ তারিখের 'দৈনিক ক' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলাম- ১. নাম : ফাতেমা ওয়ারা ২. পিতার নাম : ওয়াজেদ মল্লিক ৩. মায়ের নাম : রাবেয়া সুলতানা ৪. স্থায়ী ঠিকনা : গ্রাম-সরাইল, ডাকঘর- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। ৫. বর্তমান ঠিকানা : গ্রাম-সরাইল, ডাকঘর- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। ৬. জন্মতারিখ : ৩০ সেপ্টেম্বর ১৯৯৭ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম : ইসলাম ৯. শিক্ষাগত যোগ্যতা: পরীক্ষার নাম বিভাগ/ বিষয় প্রাপ্ত জিপিএ/সিজিপিএ পাশের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় এসএসসি বিজ্ঞান ৫.০০ (৫-এর মধ্যে) ২০১০ ঢাকা বোর্ড এইচএসসি বিজ্ঞান ৫.০০ (৫-এর মধ্যে) ২০১২ ঢাকা বোর্ড বিএসএস (সম্মান) পদার্থবিজ্ঞান ৩.৭৫ (৪-এর মধ্যে) ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয় এমএসএস পদার্থবিজ্ঞান ৩.৮০ (৪-এর মধ্যে) ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় ১০. অভিজ্ঞতা : বর্তমানে একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব। বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি: ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি * (এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।।
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
'প্রভাষক-বাংলা' পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর