সমাজসেবা অধিদপ্তরের 'মাঠকর্মী' পদে নিয়োগের জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ২৮ জানুয়ারি ২০২৬ বরাবর পরিচালক সমাজসেবা অধিপপ্তর ৮২/, আউটার সার্কুলার রোড, ওয়ারলেস মোড় ঢাকা-১০০০ বিষয়: মাঠকর্মী হিসেবে নিয়োগ লাভের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে, গত ২৪ ডিসেম্বর ২০২৫ 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, সমাজসেবা অধিদপ্তরে মাঠকর্মী পদে কয়েকজন লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য এ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করছি। ১. নাম : মো. আফরাজুর রহমান ২. পিতার নাম : মো. আরিফুর রহমান ৩. মাতার নাম : মোসাম্মৎ জাহানারা বেগম 8. বর্তমান ঠিকানা : বাড়ি ২৬, সড়ক ৭, ব্লক-ডি, কাদেরাবাদ হাউজিং, কাঁটাশুর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: হরিণগাছি; ডাকঘর: হরিণগাছি, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া ৬. জন্ম তারিখ : ১০ এপ্রিল ২০০১ ৭. জাতীয়তা : বাংলাদেশি ৮. ধর্ম : ইসলাম ৯. বৈবাহিক অবস্থা : বিবাহিত ১০. শিক্ষাগত যোগ্যতা : [চিত্র] অতএব বিনীত আবেদন, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তরে আমাকে মাঠকর্মী পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি। নিবেদক মো. আফরাজুর রহমান সংযুক্তি: ১. সব শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি ২. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ ৩. অভিজ্ঞতা সনদের অনুলিপি ৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি * [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
HSC Bangla 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সৃজনশীল
সমাজসেবা অধিদপ্তরের 'মাঠকর্মী' পদে নিয়োগের জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র লেখো।
উত্তর
অতএব বিনীত আবেদন, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তরে আমাকে মাঠকর্মী পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক
মো. আফরাজুর রহমান
সংযুক্তি:
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
২. নাগরিকত্ব ও চারিত্রিক সনদ
৩. অভিজ্ঞতা সনদের অনুলিপি
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]