বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা কর।
উত্তর: গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করা হলো: বাক্য: অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদ সমষ্টিকে বাক্য বলে। অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ: অর্থানুসারে বাক্য প্রধানত ৭ ভাগে বিভক্ত।যথা- ১. বিবৃতি মূলক বা বর্ণাত্মক বা নির্দেশনাত্মক বাক্য: সাধারণভাবে হ্যাঁ বা না বাচক বাক্য হলো বিবৃতিমূলক বাক্য। যে বাক্যে কোন ঘটনার ভাব বা তথ্য থাকে এবং সে বক্তব্যকে সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয়, তাকে বর্নাত্মক বা নির্দেশনাত্মক বাক্য বলেন। একে নির্দেশমূলক,নির্দেশসূচক, নির্দেশাত্মক,বিবৃতিমূলক বাক্যও বলা হয়। যেমন- কৃষ্ণ,বাশিঁ,বজায়। ঐন্দ্রিলা রুদ্রকে ভালোবাসে ইত্যাদি। ২. প্রশ্নবোধক বাক্য: যে ধরনের বাক্য কোন বিষয় সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন সূচক অর্থ প্রকাশ পায়,তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন- আপনি কোথা থেকে এসেছেন? সে কি আমাদের এখানে আসবে না? ৩. অনুজ্ঞবাচক বাক্য: যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যৎ কালের আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞবাচক বাক্য বলে। যেমন: আদেশ: ঘর থেকে বের হয়ে যাও। অনুরোধ: দয়া করে বইটি দিন। ৪. ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য: যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনাসূচক অর্থ প্রকাশ পায়,তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে। যেমন: ইচ্ছা: আমার যেতে ইচ্ছে করে গ্রামের বাড়িতে। প্রার্থনা: খোদা তোমার মঙ্গল করুক। ৫. কার্যকারণত্মক বাক্য : যদ্যপি,যদি প্রভৃতি অব্যয়ের সাহায্যের যে বাক্য গঠিত হয় তাকে কার্যকারণ সম্পর্ক প্রকাশ পায় তাকে কার্যকাণাত্মক বাক্য বলে।যেমন- দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে (শর্ত) নিয়ম কানুন না মানলে জীবনে উন্নতি হওয়া যাবে না। (নিয়ম) ৬. সংসয় সূচক বা সন্দেহদ্যোতক বাক্য: যে ধরনের নির্দেশক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সংশয়, সন্দেহ,সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, তাকে সংসারসূচক বা সন্দেহদ্যোত্মক বাক্য বলে।এ ধরনের বাক্যে হয়তো,বুঝি, বুঝবা, সম্ভবত, বোধ হয়, নাকি প্রভৃতি সন্দেহ সূচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়।যেমন- লোকটাকে খারাপ বোধহয়।মনে হয়, সুমন পাস করবে। ৭. আবেগ সূচক বাক্য: যে বাক্যে আশ্চর্য কিছু বোঝায় বা বিস্ময়, হর্ষ,ঘৃণা, বিষাদ, ক্রোধ, ভয়, শোক ইত্যাদি প্রকাশিত হয়, তাকে আবেগ সূচক বাক্য বলে। যেমন! হর্ষ: হুররে, আমরা ক্রিকেট খেলায় জিতেছি!,আবেগ: বাহ, সুন্দর গান গাইলে তুমি।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা কর।
উত্তর