পদক্রম কী? বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: বাক্যের অন্তর্গত পদগুলোর যথাযথ সংস্থাপনকেই পদ সংস্থাপনার ক্রম বা পদক্রম বলে। যেমন: আমি চিড়িয়াখানা দেখতে ঢাকায় যাবো। এ বাক্যে সংস্থাপিত পদকে এমন একটি ক্রমে সাজানো হয়েছে, যাতে করে শ্রোতার পক্ষে বক্তার বক্তব্য বোঝা সহজ হয়। এটিই বাক্যের পদক্রম। বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম দেওয়া হলো: ১. সাধারণ বাক্যে প্রথমে সম্প্রসারণসহ উদ্দেশ্য (বা কর্তা) এবং বাক্যের শেষে সম্প্রসারণসহ বিধেয় (বা ক্রিয়াপদ) বসে । যেমন: সম্প্রসারক কর্তৃপদ সম্প্রসারক ক্রিয়াপদ মনোযোগী শিক্ষার্থীরাই নিয়মিত পড়াশোনা করে। ২. সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। যেমন— ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ৩. কারক— বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের পূর্বে বসে। যেমন: রাজশাহীর আম খেতে চমৎকার। ৪. বিধেয় বিশেষণ সব সময় বিশেষ্যের পরে বসে। যেমন: তুমি যে বোকা তা বুঝতে আমার সময় লাগেনি। ৫. বহুপদময় বিশেষণ অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে। যেমন: তার চোখ বন্ধ-করা জেগে বড় যন্ত্রণার।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
পদক্রম কী? বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর