বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি): i. দুর্জনকে দূরে রেখো। (নির্দেশক) ii. বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক) iii. সে কথাই এরা ভাবে। (নেতিবাচক) iv. নির্বোধকে এত বুঝিয়ো না। (জটিল) v. আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক) vi. লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়। (সরল) vii. হৈমন্তী কোন কথা বলিল না। (অস্তিবাচক) viii. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। (অনুজ্ঞাবাচক)
উত্তর: i. দুর্জন থেকে দূরে থেকো। ii. তিনি বিদ্বান, কিন্তু অহংকার নেই। iii. সে কথা এরা না ভেবে পারে না। iv. যে নির্বোধ, তাকে এত বুঝিয়ো না। V. কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা! vi. লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়। vii. হৈমন্তী চুপ করিয়া রহিল। viii. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলে কাজ কর।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর