গঠনগত দিক থেকে বাক্যে কত প্রকার? উদারহরণসহ বাক্যের প্রকারভেদ আলোচনা করো।
উত্তর: গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য নিচে প্রত্যেক প্রকারের বাক্য উদাহরণসহ আলোচনা করা হলো: (ক) সরল বাক্য: যে বাক্যে শুধু একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: আমি নিয়মিত খেলা করি। (খ) জটিল বাক্য: যে বাক্যের একাধিক খণ্ড বাক্য থাকে এবং একটি অপরটির ওপর নির্ভরশীল হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন: যারা ভাল ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (গ) যৌগিক বাক্য: একাধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: তিনি বিদ্বান, কিন্তু তাঁর অহঙ্কার নেই।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল
গঠনগত দিক থেকে বাক্যে কত প্রকার? উদারহরণসহ বাক্যের প্রকারভেদ আলোচনা করো।
উত্তর