বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো: i. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল) ii. যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। (সরল) iii. শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক) iv. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়।(নেতিবাচক) v. যদিও সে দরিদ্র, তথাপি চরিত্রবান। (যৌগিক) vi. শীতে দারিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বাচক) vii. তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক) viii. ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
উত্তর: i. যা আমাকে পথ দেখাবে, তা আমার সত্য। ii. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। iii. শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে একেবারেই বিরত থাকলেন। iv. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ না হয়ে পারে না। v. সে দরিদ্র কিন্তু চরিত্রবান। vi. শীতে দারিদ্র মানুষের কী কষ্ট! vii. তুমি এই খাতায় লেখো। viii. ফুল কে না ভালোবাসে?
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর