বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটির বাক্যান্তর করো: i. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ । (প্রশ্নবোধক) ii. বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) iii. রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক) iv. অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক) v. উদারতা কৃপণদের ধর্ম নয়। (অস্তিবাচক) vi. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল) vii. যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল) viii. যদিও সে অশিক্ষিত, তবুও সে দেশপ্রেমিক । (যৌগিক)
উত্তর: প্রশ্ন উত্তর i. সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ । (প্রশ্নবোধক) সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? ii. বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) বিপন্নদের সেবা করো। iii. রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক) বাঃ! রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য কী চমৎকার। iv. অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক) অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপন করবে না। v. উদারতা কৃপণদের ধর্ম নয়। (অস্তিবাচক) অনুদারতা কৃপণদের ধর্ম। vi. সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল) যদি সূর্যোদয় হয়, তবে অমানিশা কেটে যাবে। vii. যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল) সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়। viii. যদিও সে অশিক্ষিত, তবুও সে দেশপ্রেমিক। (যৌগিক) সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর