বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি): ⅰ) ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল) ii) তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। (প্রশ্নবোধক) iii) আশেপাশে কোন শব্দ নেই। (অস্তিবাচক) iv) ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। (নেতিবাচক) v) কাজ না করলে চলে যাও। (যৌগিক) vi) আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাবাচক) vii) এদেশ বড় বিচিত্র। (বিস্ময়বোধক) viii) সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। (সরল)
উত্তর: i. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়। ii. তাদের গ্রামে ফিরিয়া আসা চলে কি? iii. চারপাশ নীরব হয়ে আছে। iv. ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়। V. কাজ করো, নইলে চলে যাও। vi. আইন মেনে চলবে। vii. কী বিচিত্র এ দেশ! viii. সত্য কথা না বলায় বিপদে পড়েছি।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর