বাক্যান্তর করো (যেকোনো পাঁচটি): i. যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়েও অধম। (সরল বাক্য) ii. বিদ্বান হলেও তার অহঙ্কার নেই। (যৌগিক বাক্য) iii. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। (জটিল বাক্য) iv. যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে । (যৌগিক বাক্য) v. মানুষ মরণশীল। (নেতিবাচক বাক্য) vi. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক বাক্য) vii. ফুলটি খুব সুন্দর। (বিস্ময়বোধক বাক্য) viii. আমরা নড়লাম না। (অস্তিবাচক বাক্য)
উত্তর: i. চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। ii. তিনি বিদ্বান কিন্তু তার অহঙ্কার নেই। iii. যদিও তিনি ধনী ছিলেন, তথাপি সুখী ছিলেন না। iv. পরিশ্রম করো, তাহলে ফল পাবে। v. মানুষ অমর নয়। vi. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? vii. বাহ্! ফুলটি কী সুন্দর। viii. আমরা অনড় রইলাম।
HSC Bangla 2nd Paper বাক্যতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাক্যতত্ত্ব · সৃজনশীল

উত্তর